প্রমাণ ছাড়াই বদল করা যাবে আধার কার্ডের ঠিকানা

বিবৃতি জারি করে ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  আগামীদিনে আধাকার্ডের ঠিকানা সংশোধনের জন্য সরকারের দরজায় যেতে হবে না। বাড়িতে বসেই করা যাবে কার্ডের সংশোধন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

কীভাবে সংশোধন করা যাবে বা সংশোধনের জন্য কী কী নথি প্রমাণ হিসেবে দিতে হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া জানিয়েছে, যিনি সংশোধন করবেন তাকে দাখিল করতে হবে পরিবারের কর্তার রেশন কার্ড অথবা মার্কশিট অথবা বিয়ের শংসাপত্র ( তিনি বিবাহিত হলে), পরীক্ষার মার্কশিট, পাসপোর্ট। যিনি সংশোধন করবেন তাঁর সঙ্গে পরিবারের কর্তার সম্পর্কের কথা জানাতে হবে। পরিবারের কর্তার মোবাইল নম্বর দিলে সেখানে একটি ওটিপি যাবে। সেই ওটিপি খুলে দেবে আধারকার্ড সংশোধনের দরজা। তবে তার জন্য দিতে হবে ৫০ টাকা। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইনে পেমেন্ট করতে হবে। ৫০ টাকা জমা দেওয়ার পর পরিবারের কর্তার মোবাইলে যাবে এসএমএস। জানতে চাওয়া হবে তাঁর ঠিকানা। পরিবারের কর্তা সম্মতি দিলেই আধারকার্ড সংশোধন করা যাবে। এসএমএস পাওয়ার পরের তিরিশ দিন পর্যন্ত মেয়াদ থাকবে ওই ওটিপির। পরিবারের কর্তার আপত্তি থাকলে সেটা তিনি সঙ্গে সঙ্গে জানাতে পারেন। অথবা তিরিশ দিনের মধ্যে তাঁকে জানাতে হবে। যদি তিরিশ দিনের মধ্যে তিনি না জানান, তাহলে ধরে নেওয়া হবে পরিবারের কর্তার আপত্তি রয়েছে। তাকে দেওয়া সার্ভিস রিকোয়েস্ট নম্বরবাতিল হয়ে যাবে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা