চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওষুধ, চিকি‍ৎসা সরঞ্জাম পাঠানোর অনুরোধ জানিয়ে মোদিকে চিঠি জেলেনস্কির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অতিরিক্ত মানবিক সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। চিঠিতে জীবদায়ী ওষুধ সহ চিকি‍ৎসা সংক্রান্ত সরঞ্জাম পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি। নয়াদিল্লি সফররত ইউক্রেনের উপ বিদেশ মন্ত্রী এমিন জাপারোভা জেলেনস্কির লেখা ওই চিঠি বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির হাতে তুলে দিয়েছেন।

শুধু মানবিক সাহায্যই নয়, রাশিয়ার আক্রমণে বিপর্যস্ত ইউক্রেনের পরিকাঠামো নতুন করে পুনর্গঠনের জন্য ভারতীয় বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসারও অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। দুই দেশের সম্পর্ককে আগিয়ে নিয়ে যাওয়ার নতুন সুযোগ এসেছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন জেলেনস্কি।

অন্যদিকে, নয়াদিল্লি সফররত ইউক্রেনের উপ বিদেশ মন্ত্রী এমিন জাপারোভা জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর যে সমস্ত ভারতীয় মেডিক্যাল পড়ুয়া কিয়েভ ছেড়ে চলে এসেছেন তারা নিজেদের দেশে বসেই পরীক্ষা দিতে পারবেন। অর্থা‍ৎ তাদের কোর্স সম্পূর্ণ করার জন্য ইউক্রেনে ফেরার প্রয়োজন নেই। এই সিদ্ধান্ত ইউক্রেন ফেরত কয়েক হাজার পড়ুয়ার জন্য বড় সড় স্বস্তি বলেই মনে করছেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা।

Published by:

Share Link:

More Releted News:

কানপুরে হাড়হিম করা হত্যাকাণ্ড! দুই খুদেকে গলা কেটে খুনের পর ফ্ল্যাটে যা দেখল পুলিশ…

বিয়ের প্রতিশ্রুতি থেকে যৌন হেনস্তা, TCS কাণ্ডে ফাঁস একাধিক চাঞ্চল্যকর তথ্য

অষ্টম শ্রেণি পাস হলেই মিলবে ১০ লক্ষ টাকা, জানুন কীভাবে আবেদন করবেন

মোরাদাবাদে দেওয়াল ধসে দম্পতির মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল ৮ শিশু

৫ বছরের ছেলের ওপর মা ও লিভ-ইন সঙ্গীর নৃশংস অত্যাচার, শুনলে শিউরে উঠবেন আপনিও!

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ