‘লালকেল্লার বিস্ফোরণ সন্ত্রাসবাদীদেরই কাজ’, ৪৮ ঘন্টা বাদে স্বীকার করে নিল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লালকেল্লার বিস্ফোরণ সন্ত্রাসবাদীরাই ঘটিয়েছে বলে ৪৮ ঘন্টা বাদে স্বীকার করে নিল মোদি সরকার। বুধবার (১২ নভেম্বর) প্রধানমন্ত্রীর পৌরাহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসেছিল। ওই বৈঠকে জানানো হয়েছে, ‘দিল্লিতে সন্ত্রাসবাদীরাই হামলা চালিয়েছিল।’ সেই সঙ্গে বিস্ফোরণে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানাতে দুই মিনিট নীরবতাও পালন করা হয়। প্রশ্ন উঠেছে, ‘একটি শিশুও যখন জেনে গিয়েছে দিল্লিতে বিস্ফোরণের পিছনে জঙ্গিরা রয়েছে, সেখানে লালকেল্লার বিস্ফোরণকে সন্ত্রাসবাদীদের কাজ হিসাবে ঘোষণা করতে কেন ৪৮ ঘন্টা সময় লাগল কেন্দ্রীয় সরকারের?’

গত সোমবার (১০ নভেম্বর) সন্ধে ছয়টা বেজে ৫২ মিনিটে পুরনো দিল্লির ব্যস্তবহুল এলাকা লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ ঘটে। ওই গাড়ি বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে খানিকটা দূরে অবস্থিত লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটও আগুনে পুড়ে যায়। ওই সময় সড়ক দিয়ে যাওয়া কমপক্ষে কুড়িটি গাড়িতে আগুন ধরে যায়। ছিন্নভিন্ন হয়ে যান কমপক্ষে ১২ জন। আহত হন আরও ৩০ জনের মতো। ওই ভয়াবহ বিস্ফোরণের পরেই জল্পনা শুরু হয়, ফের কি জঙ্গিরা হামলা চালাল? যদিও দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা বিস্ফোরণের পিছনে জঙ্গিদের হাত থাকার বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে চাননি। ঘটনার পরে সাংবাদিকদের তিনি আওড়ে গিয়েছিলেন, ‘লালকেল্লার বিস্ফোরণ সামান্য ঘটনা নয়।’

খোদ অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশের ব্যর্থতা নিয়ে সাধারণ মানুষের মনে ব্যাপক ক্ষোভ জন্মে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) বিস্ফোরণের তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এখনও পর্যন্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মুহাম্মদ নবিই হুন্ডাইয়ের আই২০ মডেলের একটি গাড়ির মাধ্যমে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিলেন। নবির নামে নথিভুক্ত থাকা ফোর্ডের লাল রংয়ের একটি ইকোস্পোর্ট এসইউভি এদিনই হরিয়ানার ফরিদাবাদের খন্দাবলিতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। ভূটান সফর সেরে রাজধানীতে ফিরেই এদিন লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে বিস্ফোরণে আহতদের দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের জন্য কাঠগড়ায় তোলা হবে বলেও আশ্বাস দিয়েছিলেন।

তার কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে লালকেল্লার বিস্ফোরণ সন্ত্রাসবাদীদের কাজ হিসাবে জানানো হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘লালকেল্লার বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এই কাপুরুষোচিত হামলার নিন্দা জানাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই সঙ্গে সমস্ত রকমের সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতির প্রতি অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিশ্বের বিভিন্ন সরকারের সংহতি ও সমর্থনের বিবৃতির জন্য মন্ত্রিসভা কৃতজ্ঞতা প্রকাশ করেছে।’

স্কুল যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক শিশুর , জখম ১

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, আহত ১

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

সঙ্গী আপনার প্রতি কতটা দুর্বল? জেনে নিন সম্পর্কের ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের