অবৈধ পাসপোর্টে ১০ বছর ভারতে বসবাস, আলিগড় থেকে গ্রেফতার বাংলাদেশি দম্পতি

সিরাজের পাশাপাশি তাঁর স্ত্রী হালিমারও ভারতীয় পাসপোর্ট ছিল। দুজনই ভারতীয় পাসপোর্টের সাহায্য সৌদি আরব, দুবাইয়ের মতো দেশে ভ্রমণ করেছিলেন বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের অবৈধ নথিপত্র নিয়ে ভারতে বসবাস। এবার উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার এক বাংলাদেশি দম্পতি। উত্তরপ্রদেশ সন্ত্রাসবিরোধী স্কোয়াড (UP ATS)- তাঁদের গ্রেফতার করেছে। দম্পতির নাম সিরাজ মুক্তার এবং হালিমা মুক্তার। জানা গিয়েছে, প্রায় ১০ বছর ধরে বাংলাদেশী দম্পতি অবৈধ নথিপত্র দেখিয়ে উত্তরপ্রদেশের আলিগড়ে বসবাস করছেন। তাঁদের কাছ থেকে অবৈধ ভারতীয় পাসপোর্ট এবং ভারতীয় নথি পাওয়া গিয়েছে, যার সাহায্যে দম্পতি ভারতে পাড়ি দিয়েছেন। আর ভারতীয় পাসপোর্টের সাহায্যে তাঁরা একাধিক দেশেও ভ্রমণ করেছেন বলে অভিযোগ। বর্তমানে দম্পতিকে জিজ্ঞাসাবাদ করছে ATS। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিরাজ বাংলাদেশের ফরিদপুর ধানকা জেলার ভাঙ্গা জেলার দক্ষিণ কালামরিধা থানার বাসিন্দা।

জানা গিয়েছে, দম্পতি কয়েকজন দালালের সহায়তায় বেনাপুল সীমান্ত পাড়ি দিয়ে ভারতে এসেছিলেন। বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও তাঁরা ভারতীয় বাসিন্দার পরিচয় প্রায় ১০ বছর বসবাস করেছেন আলিগড়ে। সিরাজের পাশাপাশি তাঁর স্ত্রী হালিমারও ভারতীয় পাসপোর্ট ছিল। দুজনই ভারতীয় পাসপোর্টের সাহায্য সৌদি আরব, দুবাইয়ের মতো দেশে ভ্রমণ করেছিলেন বলে অভিযোগ। এমনকী ভারতীয় পাসপোর্ট নিয়ে তাঁরা বেশ কয়েকবার বাংলাদেশেও সফর করেছেন বলে ATS সূত্রের খবর। সোমবার (২৩ ডিসেম্বর) একটি পরিকল্পিত অভিযান চালিয়ে, ATS আধিকারিকরা সিরাজ মুখতার (৩৩) এবং হালিমা মুখতার (২৮) কে আলীগড়ের শাহ কুতুবপুর এলাকা থেকে গ্রেফতার করেছে৷

যাচাইকৃত গোয়েন্দা তথ্যানুযায়ী, ATS বাংলাদেশিদের ভারতীয় অনুপ্রবেশ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। ATS দম্পতির ভোটার আইডি কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্টের পাশাপাশি জন্ম শংসাপত্র, সৌদি আইডি, ই-শ্রাম কার্ড, কোভিড ভ্যাকসিনেশন কার্ড, বিদেশ মন্ত্রকের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) ফর্ম এবং নগদ ১,২৫০ টাকাও বাজেয়াপ্ত করেছে।বর্তমানে, উত্তরপ্রদেশ সন্ত্রাসবিরোধী স্কোয়াড জানিয়েছে, তাঁরা ইতিমধ্যেই উভয়ের বিরুদ্ধেই বিএনএস-এর ধারা ৩১৮(4), ৩৩৬(3), ৩৩৭, ৩৩৯, ৩৪০(2), বিদেশী আইন ১৪,১৪(A) এর অধীনে মামলা নথিভুক্ত করেছে এবং তাঁদের গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ চলছে। ATS-এর IG, নীলাব্জা চৌধুরী বলেছেন, দম্পতি ভারতীয় পাসপোর্টের ভিত্তিতে ভারতে ব্যঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন। UP ATS জানিয়েছে, তাঁদের এই অপারেশনটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য UP ATS-এর দৃঢ় প্রতিশ্রুতি।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর