স্ত্রীর সঙ্গে ঝামেলা, ১২ বছরের ছেলেকে হত্যা করে ট্রাঙ্কে লুকিয়ে পালাল বাবা, খুঁজছে পুলিশ

স্ত্রীর সঙ্গে ঝামেলার কারণে ১২ বছরের ছেলেকে কুপিয়ে খুন করে দেহ ট্রাঙ্কে লুকিয়ে ঘটনাস্থল থেকে পালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীর সঙ্গে ঝামেলার কারণে ১২ বছরের ছেলেকে কুপিয়ে খুন করে দেহ ট্রাঙ্কে লুকিয়ে ঘটনাস্থল থেকে পালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলার মাখনপুর থানা সংলগ্ন জিজাউলি গ্রামে। এই চাঞ্চল্যকর ঘটনাটি পুরো এলাকাকে হতবাক করে দিয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত রাজেশ একজন মাদকাসক্ত ছিলেন। দীর্ঘদিন ধরেই স্ত্রী উর্মিলার সঙ্গে পারিবারিক ও সম্পত্তিগত বিরোধ চলছিল রাজেশের। তাঁর স্ত্রী একজন বেসরকারি স্কুলের শিক্ষিকা। জানা গিয়েছে, সোমবার সকালে ঊর্মিলা যথারীতি স্কুলের চলে গিয়েছিলেন। বাড়িতে রাজেশের সঙ্গে তাঁদের ছেলে ময়ঙ্ক ছিল। তাঁরা একাই ছিলেন।

বিকেলে যখন ঊর্মিলা বাড়িতে ফিরে আসেন, তখন তিনি ঘরের মেঝের সর্বত্র রক্তের দাগ দেখতে পান। রাজেশকেও কোথাও খুঁজে পাননি। যখন তিনি তাঁর ছেলে ময়ঙ্ককে খুঁজতে থাকে, তখন তিনি ছেলের মৃতদেহ একটি ট্রাঙ্কের ভেতরে দেখতে পান। যা দেখে চিৎকার করে ওঠেন ঊর্মিলা। এবং তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হন। এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে, পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছন। ময়ঙ্কের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়। এই বিষয়ে গ্রামীণ পুলিশ সুপার অনুজ চৌধুরী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, অভিযুক্ত ব্যক্তি তাঁর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং তারপর দেহটি একটি ট্রাঙ্কে লুকিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান।

মৃত শিশুর মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে খোঁজার জন্য পুলিশ বেশ কয়েকটি দল গঠন করেছে। সম্ভাব্য আস্তানায় অভিযান চালাচ্ছে। এই ঘটনার পর থেকে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একজন বাবা তাঁর নিজের ছেলেকে এমন নৃশংসভাবে হত্যা করতে পারে, এই জঘন্য অপরাধে হতবাক হয়ে গিয়েছেন প্রতিবেশী এবং আত্মীয়স্বজনরা। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে হত্যার পদ্ধতি আরও স্পষ্ট হবে। অভিযুক্ত বর্তমানে পলাতক, পুলিশ তাঁকে খুঁজতে অভিযান চালাচ্ছে। কর্মকর্তারা দাবি করছেন, তাঁকে শীঘ্রই গ্রেফতার করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা