UPI দু হাজার টাকার বেশি লেনদেনে অতিরিক্ত চার্জ, টাকা যাবে করে ঘরে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ UPI লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর আইনি ভিত্তি নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) কাছে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে MDR বাবদ সংগৃহীত অর্থ শেষ পর্যন্ত কার কাছে যাচ্ছে, তা-ও স্পষ্ট করতে বলেছে শীর্ষ আদালত। সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে কেন্দ্র, RBI এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র কাছে এই বিষয়ে জবাব চাওয়া হয়েছে।

মামলাকারীর তরফে UPI লেনদেনে MDR কার্যকর করার উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল। তবে এই পর্যায়ে সেই আবেদন মঞ্জুর করেনি আদালত। নির্দিষ্ট UPI লেনদেনে MDR বসানোর ক্ষেত্রে সরকারের আইনি ক্ষমতার ভিত্তি কী, তা জানতে চেয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি MDR থেকে সংগৃহীত অর্থের প্রকৃত প্রাপক কারা এবং সেই অর্থ কী ভাবে বণ্টিত হচ্ছে, সে বিষয়েও কেন্দ্র ও সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ দুর্গাপুজোয় শহরের ট্রাফিক কন্ট্রোল করবে এক কোটি টাকার ড্রোন

UPI লেনদেনে MDR নিয়ে ইতিমধ্যেই ব্যবসায়ী মহলে আলোচনা শুরু হয়েছে। নির্দিষ্ট ধরনের লেনদেনে এই খরচ কী ভাবে কার্যকর হবে এবং এর আর্থিক প্রভাব কোথায় গিয়ে পড়বে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এ দিনের নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পরবর্তী শুনানিতে কেন্দ্র, RBI এবং NPCI-র বক্তব্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে আরও স্পষ্টতা মিলতে পারে। মামলাটি এখনও বিচারাধীন।

করফাঁকির অভিযোগে রকুলপ্রীত-সহ বলিউডের ১২ জন তারকার বাড়িতে আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফোনে চিৎকার, ঝগড়া! ঘর থেকে উদ্ধার ‘মিস প্রিটি ইন্ডিয়া’-খ্যাত নিধি তিওয়ারির ঝুলন্ত দেহ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

রেস্তরাঁ ফেল মেরে যাবে! বাড়িতেই বানিয়ে নিন স্ট্রিট স্টাইল ঝাল মোমো চাটনি

স্বাদ বদল চাইছেন? বানিয়ে নিন রাজস্থানি ঘরানার ভুট্টার মশলাদার সবজি

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের