ভয়াবহ দুর্ঘটনায় কোমায় চলে যাওয়া ভারতীয় ছাত্রীর পরিবারকে ভিসা দিল মার্কিন দূতাবাস

আজ অর্থাৎ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভারতীয় ছাত্রী নীলম শিন্ডের বাবা, কাকা এবং খুড়তুতো ভাই-সহ তাঁর পরিবারের সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে মরিয়াভাবে আবেদনের পর ভয়াবহ দুর্ঘটনায় কোমায় চলে যাওয়া ভারতীয় ছাত্রীর পরিবারকে ভিসা দিল মার্কিন দূতাবাস। আজ অর্থাৎ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভারতীয় ছাত্রী নীলম শিন্ডের বাবা, কাকা এবং খুড়তুতো ভাই-সহ তাঁর পরিবারের সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে। প্রসঙ্গত, চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর দুর্ঘটনার পর কোমায় চলে গিয়েছেন ভারতীয় ছাত্রী নীলম শিন্ডে।

দুর্দান্ত কেরিয়ার গড়ার স্বপ্ন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন তিনি। কিন্তু এক দুর্ঘটনা বদলে দিল সবকিছু। দুর্ঘটনার কবলে পড়ে এখন কোমায় নীলম শিন্ডে, মাত্র ৩৫ বছর বয়সেই একটি দুর্ঘটনা ভেঙে দিল নীলমের সমস্ত স্বপ্ন। বর্তমানে আইসিইউতে চিকিৎসা চলছে তার। মহারাষ্ট্রের সাতারা জেলার বাসিন্দা তিনি। এদিকে মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ফেটে পড়েছিলেন নীলমের মা-বাবা। তাঁদের নতুন ভিসার আবেদন বাতিল করে দিয়েছিল আমেরিকা। এমতাবস্থায় মেয়েকে একবার চোখের দেখা দেখতে ভিসার জন্য কেন্দ্রের সাহায্য চেয়েছিলেন তারা। অবশেষে কয়েকদিনের মরিয়া আবেদনের পর নীলমের পরিবারকে জরুরি ভিসা দিল আমেরিকা।

এই প্রসঙ্গে নীলমের ভাই জানিয়েছেন, “ভিসার প্রক্রিয়াটি খুবই মসৃণ ছিল। আমরা ভিসার মুদ্রিত কপি পেয়েছি। আমরা পরবর্তী ফ্লাইটে মার্কিন যুক্তরাষ্ট্রে যাব। তবে আমেরিকা যাওয়ার জন্য ৫ থেকে ৬ লক্ষ টাকা ঋণ নিতে হয়েছে আমাদের। আর্থিকভাবে, যদি সরকার আমাদের সাহায্য করত, তাহলে ভাল হত। কারণ আমরা এখনও তার হাসপাতালের বিল সম্পর্কে অবগত নই। তাই কিছু টাকা ধার নিতে হচ্ছে।” তবে কীভাবে দুর্ঘটনার কবলে পড়লেন নীলম? মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির স্নাতকোত্তর ছাত্রী নীলম শিন্ডে। গত ১৪ ফেব্রুয়ারি পিছন থেকে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। দুর্ঘটনায় তাঁর উভয় হাত এবং উভয় পা ভেঙে গিয়েছে। তাঁর মস্তিষ্কের জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন। এরপর থেকেই তিনি কোমায় রয়েছেন নীলম। তাঁর পরিবার মেয়ের দুর্ঘটনার কথা দুই দিন পর জানতে পারেন। এরপর থেকেই কোমায় পড়ে থাকা নীলমের বাবা-মা আমেরিকায় মেয়েকে একটিবার দেখার জন্যে মরিয়াভাবে ভিসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু মার্কিন সরকার তাঁদের প্রত্যাখ্যান করলে অবশেষে নীলমের পরিবার মিডিয়া এবং রাজনীতিবিদদের কাছে আবেদন করেন। অবশেষে মিলল তাঁদের ভিসা।

এই নিয়ে নীলমের বাবা তানাজি শিন্ডে জানিয়েছেন, ‘আমরা গত ১৬ ফেব্রুয়ারি দুর্ঘটনার কথা জানতে পেরেছি। শুনেছি মেয়ে আইসিইউতে আছে। তারপর থেকে ভিসার জন্য চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এখনও ভিসা পাইনি। মেয়ে কেমন আছে জানতেও পারছি না। নীলমের মা কেঁদেই চলেছে। মেয়েকে একবারও কি দেখতে পাব না? গাড়ির চাললকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। মেয়েকে হাসপাতালে ভর্তি করে তার রুমমেটরা। রুমমেটরা ১৬ ফেব্রুয়ারি আমাদের ফোনে এই কথা জানায়। এরপর থেকে চিন্তায় আছি আমরা। পড়াশোনার জন্য মেয়ে চার বছর থেকে আমেরিকায় আছে। এই বছর তার শেষ বর্ষ ছিল।’ তবে এখন শোনা যাচ্ছে, নীলমের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি