দুই বছরের মধ্যেই দেশে আমেরিকার মতো সড়ক, দাবি নীতীন গড়কড়ির

আগামী তিন বছরের মধ্যে দেশে ২৬টি সবুজ এক্সপ্রেসওয়ে গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন গড়কড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের বিভিন্ন প্রান্তের রাস্তার কঙ্কালসার চেহারার কথা সবার জানা। খানাখন্দ রাস্তায় চলতে গিয়ে প্রাশই দুর্ঘটনার মুখে পড়ে গাড়ি। অকালে ঝরে যায় অনেক নিরীহ প্রাণ। বছরে হাজার-হাজার কোটি টাকা ঢালার পরেও কেন দেশের সড়কগুলি আমেরিকা কিংবা ইউরোপের দেশের মতো হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী (Union Minister of Road Transport and Highways) নীতীন গড়কড়ি (Nitin Gadkari ) অবশ্য দাবি করেছেন, আগামী দুই বছরের মধ্যেই দেশবাসী আমেরিকার মতো ঝা-চকচকে সড়ক পাবেন।

এদিন রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী (Union Minister of Road Transport and Highways) বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে অর্থা‍ৎ ২০২৪ সালের মধ্যে দেশে আমেরিকার মতো মসৃণ রাস্তা তৈরি হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরিকাঠামো গড়ে তোলা হবে। ওই পরিকাঠামো গড়ে তোলার জন্য অর্থের অভাব হবে না। টাকার অভাবে কোনও কাজ আটকে থাকবে না। কেননা জাতীয় সড়ক কর্তৃপক্ষের (National Highways Authority of India (NHAI)) কাছে যথেষ্ট আর্থিক তহবিল রয়েছে।’

পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশে ২৬টি সবুজ এক্সপ্রেসওয়ে (green expressways) গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন গড়কড়ি (Nitin Gadkari )। তাঁর কথায়, ‘ওই এক্সপ্রেসওয়ে তৈরি হলে মাত্র দুই ঘন্টার মধ্যেই দিল্লি থেকে দেহরাদুন, হরিদ্বার ও জয়পুরে পৌঁছে যাওয়া যাবে। মাত্র দুই ঘন্টার মধ্যেই চেন্নাই থেকে বেঙ্গালুরুতে পৌঁছনো যাবে।’  

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা