বাইডেনের সঙ্গে ভারতের সুসম্পর্ক, প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন ব্লিঙ্কেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে ভারতকে  শুভেচ্ছা বার্তা পাঠালেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে  ব্লিঙ্কেন বলেছেন, আমাদের বিস্তৃত বৈশ্বিক ও কৌশলগত  দুইক্ষেত্রেই সুসম্পর্ক রয়েছে। ভারতের জি -২০ নেতাদের শীর্ষ সম্মেলনে আমাদের সহযোগিতা রয়েছে”।‘

মার্কিন বিদেশ সচিব  আরও বলেন, ‘আগামী বছরে আমরা আমাদের  দুই দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখব। দুদেশের এজেন্ডাগুলি আমরা পুরণ করব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি ভারতের জনগণকে ভারতের প্রজাতন্ত্র দিবসে অভিনন্দন জানাচ্ছি। ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জন্য একটি স্থায়ী কাঠামো তৈরি করেছে । আমি ভারতীয় জনগণকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই কারণ তারা এই বিশেষ উপলক্ষটি উদযাপন করছে।‘

অন্যদিকে চলতি  বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগদান করতে ভারতে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইতিমধ্যেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেলফি তুলেছেন । যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও ২০৩০ সালের মধ্যে ৩০ হাজারের বেশি ভারতীয় পড়ুয়া ফ্রান্সে পড়তে আসবেন বলে দাবি করেছেন  ম্যাক্রোঁ।

উল্লেখ্য, রাষ্ট্রপতি ম্যাক্রোঁ প্রজাতন্ত্র দিবস উদযাপনের আমন্ত্রণ গ্রহণ শেষ মুহুর্তের  করেছেন। গত বছর জুলাই মাসে ফ্রান্সের বাস্তিল দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ করা হলে তিনি আসতে পারবেন না বলে জানিয়ে  দিয়েছেন।

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

১৮ বছরেই সব শেষ, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ‘Godzilla vs Kong’-খ্যাত অভিনেত্রী কেইলি

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা