‘অন্য মহিলাকে বিয়ের ইচ্ছে’, বাধা দিতেই প্রেমিকার মুন্ডুচ্ছেদ প্রেমিকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  উত্তরপ্রদেশে ভয়ংকর কান্ড, জঙ্গল থেকে মিলল মহিলার মুন্ডু-কাটা দেহ। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের নারসেনা এলাকার ঘুঙ্গরাওয়ালি গ্রামে। সেখানেই একটি জঙ্গল থেকে উদ্ধার হয়েছে মহিলার মুণ্ডহীন দেহ। পরে তদন্তে জানা যায়, নিহত মহিলার নাম বাবলি দেবী (৩৮), তিনি দিল্লির পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকার বাসিন্দা। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই নৃশংস খুনের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুলন্দশহরের নারসেনা থানার অন্তর্গত ঘুঙ্ঘরাওয়ালি গ্রামের একটি জঙ্গল থেকে গত ১৫ মার্চ পচাগলা অবস্থায় ওই মহিলার দেহ উদ্ধার হয়। সেই সময় দেহের পরিচয় জানা যায়নি। পরে পুলিশ সোশ্যাল মিডিয়ায় মৃতার ছবি প্রকাশ করলে তাঁর মা, মেয়ে এবং ভগ্নিপতি পুলিশের সঙ্গে যোগাযোগ করে দেহটি বাবলি দেবীর বলে শনাক্ত করেন। তদন্তে জানা যায়, মূল অভিযুক্ত বিকাশ কুমার (৩২) বুলন্দশহরের বাসিন্দা। তিনি আগে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে বাবলির প্রয়াত স্বামীর সঙ্গে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর বাবলি ও বিকাশের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং তারা দিল্লিতে একসঙ্গে থাকতে শুরু করেন।পুলিশের দাবি, বিকাশ অন্য এক মহিলাকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তাদের সম্পর্কে অশান্তি শুরু হয়। ১৫ মার্চ বিকাশ বাবলিকে বুলন্দশহরে নিজের গ্রামে নিয়ে যায়। সেখানে তার ভাই সচিন ও বন্ধু অমন কুমারের সঙ্গে মিলে একটি জঙ্গলে বাবলিকে হত্যা করা হয়। পরিচয় গোপন করতে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা কেটে দেহ থেকে প্রায় ৫০০ মিটার দূরে ফেলে দেওয়া হয়।

ঘটনার পর বিকাশ নিজেই একটি নিখোঁজ ডায়েরি করে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে পুলিশ নজরদারির মাধ্যমে তাকে গাজিয়াবাদের মুরাদনগর থেকে গ্রেফতার করে। অমনকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পলাতক সচিনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর