সম্পত্তির লোভে জন্মদাতাকে পিতাকে খুন, মায়ের সাক্ষ্যে যাবজ্জীবন কুপুত্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের বরেলিতে এক চাঞ্চল্যকর মামলায় মায়ের সাহসী সাক্ষ্যের ভিত্তিতে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। অভিযুক্ত ছত্রপালকে শুধু আজীবন কারাবাসই নয়, পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। এই রায় সামনে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের ১ এপ্রিল জমি সংক্রান্ত বিবাদের জেরে অভিযুক্ত ছত্রপাল নিজের বাবা লালারামকে নির্মমভাবে হত্যা করে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জন্মদাতা বাবার প্রাণ কেড়ে নেয়। ঘটনার সময় বাড়িতেই উপস্থিত ছিলেন তার মা ও পরিবারের অন্যান্য সদস্যরা।

ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ এবং তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে পারিবারিক অশান্তি ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধই এই নৃশংস খুনের মূল কারণ। আদালতে শুনানির সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় অভিযুক্তের মায়ের সাক্ষ্য। তিনি নির্ভয়ে আদালতে দাঁড়িয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন এবং ছেলের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ তোলেন।

মায়ের এই দৃঢ় অবস্থানই মামলার মোড় ঘুরিয়ে দেয়। বিচারক সমস্ত প্রমাণ ও সাক্ষ্য-প্রমাণ খতিয়ে দেখে ছত্রপালকে দোষী সাব্যস্ত করেন এবং যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এই ঘটনা আবারও প্রমাণ করল—অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সত্যের পাশে দাঁড়াতে সম্পর্কের বাধা মানে না। মায়ের এই সাহসিকতা সমাজে এক শক্ত বার্তা দিল, ন্যায়ের পথে শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়।

জল্পনায় সিলমোহর, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদীয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে