অভিন্ন দেওয়ানি বিধি বিল ও ধর্মান্তর প্রতিরোধ বিল ফেরালেন উত্তরাখণ্ডের রাজ্যপাল, নেপথ্যে কোন কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: পুস্কর সিং ধামি সরকারের  পাঠানো দুটি গুরুত্বপূর্ণ বিল ফেরত পাঠিয়েছেন উত্তরাখণ্ডের  রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং (অবসরপ্রাপ্ত)। যার মধ্যে রয়েছে একটি অভিন্ন দেওয়ানি বিধি (UCC) সম্পর্কিত এবং অন্যটি ধর্মান্তর বিরোধী আইন প্রণয়নের লক্ষ্যে আনা বিল। দেশের প্রথম রাজ্য হিসাবে উত্তরাখণ্ড বিধানসভায় পাশ হয়েছিল অভিন্ন দেওয়ানি বিধি বিল (Uniform Civil Code) । জানা গিয়েছে, রাজ্যপাল বিলদুটি ফেরত পাঠিয়ে প্রযুক্তিগত ত্রুটির কথা উল্লেখ করে বিলটি পুনরায় পর্যালোচনার কথা বলেছেন ।

রাজভবন থেকে ফেরানো এই দুটি বিল উত্তরাখণ্ডের আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই সমগ্র বিষয়টি নিয়ে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সূত্রগুলি জানিয়েছে, উত্তরখণ্ডে ইতিমধ্যেই একটি কঠোর ধর্মান্তর আইন কার্যকর রয়েছে, তবে এর সঙ্গে সম্পর্কিত বিলের খসড়ায় কিছু ত্রুটি (টাইপিং) পাওয়া গিয়েছে। এই ত্রুটিগুলি দূর করার জন্য, রাজভবন বিলটি প্রশাসনিক বিভাগ ও সংস্কৃতি বিভাগে ফেরত পাঠিয়েছে। বিভাগটি এখন এই ত্রুটিগুলি সংশোধন করবে এবং অনুমোদনের জন্য বিলটি রাজভবনে পুনরায় জমা দেবে, যার পরে এটি নিয়ম মেনেই বাস্তবায়িত হবে।

আরও পড়ুন: সংখ্যালঘু অধিকার দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, তুলে ধরলেন কাজের খতিয়ানও

উত্তরাখণ্ড দেশের প্রথম এবং একমাত্র রাজ্য যেখানে আজ পর্যন্ত UCC কার্যকর করা হয়েছে। আগস্ট মাসে, পদ্ধতিগত চ্যালেঞ্জ মোকাবিলা, শাস্তির বিধান আধুনিকীকরণের জন্য UCC-তে পরিবর্তন আনা হয়েছিল। অগাস্টে বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত উত্তরাখণ্ড ধর্ম স্বাধীনতা (সংশোধন) বিল, জোরপূর্বক বা প্রতারণামূলক ভাবে ধর্মান্তরের বিরুদ্ধে কঠোর বিধান চালু করেছিল। এই প্রসঙ্গে উলেখ্য, অভিন্ন দেওয়ানি বিধি বিল এবং ধর্মান্তর বিরোধী আইন নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। পাশাপাশি এটি বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নাম প্রকাশ না করার শর্তে রাজ্য সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, কিছু প্রযুক্তিগত সমস্যা, ব্যাকরণগত সমস্যা এবং খসড়া তৈরির ত্রুটি ছিল যার কারণে (ধর্মান্তর বিরোধী) বিলটি এই মাসের শুরুতে ফেরত পাঠানো হয়েছিল।”

আরেক আধিকারিক বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, যদিও সরকারের কাছে আইনটি অবিলম্বে কার্যকর করার জন্য একটি অধ্যাদেশ জারি করার বিকল্প রয়েছে। চলতি বছরের আগস্টে মন্ত্রিসভা যখন বিলটি অনুমোদন করে, তখন উত্তরাখণ্ড সরকার একটি প্রেস বিবৃতি জারি করে বলেছিল, এই বিলে সব ধর্মের মানুষের জন্য বিয়ে, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত এক এবং অভিন্ন আইন প্রচলনের কথা বলা হয়েছে। পাশাপাশি এই বিলে ধর্ম নির্বিশেষে পুরুষদের বহুবিবাহ বন্ধ এবং একত্রবাস নথিভুক্ত করার আইনের কথা বলা হয়েছে। সম্পত্তির ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের সমান অধিকারের কথাও বলা হয় এই বিলে। ২০১৮ সালের উত্তরাখণ্ড ধর্ম স্বাধীনতা আইনে জোরপূর্বক, প্ররোচনামূলক বা প্রলোভনের মাধ্যমে ধর্মান্তরের জন্য দোষী সাব্যস্ত হলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ২০২২ সালের সংশোধনীতে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে যা সাত বছর পর্যন্ত হতে পারে এবং কমপক্ষে ২৫,০০০ টাকা জরিমানাও হতে পারে। যদি জোরপূর্বক ধর্মান্তরিত ব্যক্তি নাবালক, মহিলা, অথবা তফসিলি জাতি বা উপজাতির অন্তর্ভুক্ত হন, তাহলে শাস্তির মধ্যে দুই থেকে ১০ বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন ২৫,০০০ টাকা জরিমানা করা হতে পারে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের