বাইক আরোহীকে ৫০০ মিটার টেনেহিঁচড়ে নিয়ে গেল গাড়ি, তার পর…..

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রকাশ্যে এল উত্তরপ্রদেশের  হাড়হিম করা ঘটনা। এক বাইক আরোহীকে ধাক্কা মেরে প্রায় ৫০০ মিটার রাস্তা ছেঁচড়ে টেনে নিল গেল চার চাকা গাড়ি। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজধানী লখনউ থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ঝাঁসির মৌরানিপুরে। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও  ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে দেখা গিয়েছে , বাজারের মধ্যে থেকে বাইক আরোহীকে  একটি গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। গাড়ির সামনের দিকে আটকে র‍য়েছে বাইক আরোহী। আর তা দেখার পরেই স্থানীয়রা দ্রুত  চারপাশে জড়ো হয়ে গাড়িতে থাকা লোকজনকে মারধর করেছে। তবে এই ঘটনার জেরে গুরুত্বর জখম হয়েছেন বাইক আরোহী। তাঁকে ভর্তি করা হয়েছে মৌরানিপুরের একটি কমিউনিটি হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা।

এই ঘটনার পর আহত বাইক আরোহী জানিয়েছেন, ‘ আমি বাইক নিয়ে যাচ্ছিলাম । আর সেইসময় চার চাকার গাড়ি এসে আমাকে পিছন দিক থেকে ধাক্কা মারে। এরপর আমাকে টেনেহিঁচড়ে  নিয়ে যায় গাড়িটি।’ ইতিমধ্যেই  এই ঘটনা সামনে আসতেই বাইকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয় মদ্যপ অবস্থায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের চলছে জিজ্ঞাসাবাদ। এমনটাই জানিয়েছেন সিনিয়র পুলিশ কর্মকর্তা লক্ষ্মীকান্ত গৌতম। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL