মন্দিরে ঢুকে শিবলিঙ্গকে জড়িয়ে ধরল ভাল্লুক, ভাইরাল ভিডিও ঝড় তুলল নেট দুনিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মন্দিরের ভিতরে  মহাদেবের মূর্তিকে জড়িয়ে ধরলো ভাল্লুক। দেখে মনে হচ্ছে  সে ভগবান শিবের কাছে প্রার্থনা এবং শ্রদ্ধা নিবেদন  করছে।  এমনই ঘটনা ঘটেছে  ছত্তিশগড়ের একটি শিব  মন্দিরের । বর্তমানে  ভাল্লুকের এই ভক্তি  দেখে তোলপাড় হয়ে গিয়েছে নেটদুনিয়া ।

সম্প্রতি ‘স্ন্যাপজি’ নামের এক ব্যবহারকারী এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন । সেই   ভিডিওতে দেখা গিয়েছে,  মহাদেবের রূপ অনেকটাই মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিং-এর  মতো। ভাল্লুকটি শিবলিঙ্গের ওপর বসে আলিঙ্গন করছে। কখন মহাদেবকে সে জড়িয়ে ধরছে আবার কখন তাঁর মাথায় হাত রাখছে। যেন ভাল্লুকটি ভগবান শিবকে স্নেহ জানাচ্ছে। এই বিরল মুহুর্তটি মন্দিরের আশেপাশে থাকা কোন ভক্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর যা কার্যত এখন ভাইরাল। যা দেখে সরব হয়েছেন নেটিজেনরা ।

 

View this post on Instagram

 

A post shared by snapzyy (@creative_cherry8)

কেউ লিখেছেন,’ শিবলিঙ্গের সঙ্গে ভাল্লুকের এই ভিডিও সত্যি প্রশংসনীয়।‘ আবার আবার লেখেন,’ এই চিত্র একেবারেই বিরল।‘  তবে বেশির ভাগ নেটিজেনরা ভিডিও কমেন্টে লিখেছেন,’হর হর মহাদেব ‘স্লোগান। একথায় বলা যায়  শুধু পশুপ্রেমীদেরই আনন্দিত করেনি বরং  ভগবান শিবের ভক্তদের মধ্যে এই ভিডিও  নতুন অনুভূতিও জাগিয়ে তুলেছে । ইতিমধ্যেই ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত চার লক্ষের বেশি লাইক পড়ে গিয়েছে ভিডিওটিতে । সেইসঙ্গে ছাড়িয়েছে  এক মিলিয়নেরও বেশি ভিউ ।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের