বিনা টিকিটে সংরক্ষিত আসনে সফর মহিলার, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি : সাধারণত টিকিট না কেটে এক্সপ্রেস ট্রেনে যাত্রা করলে জরিমানা দিতে হয় যাত্রীদের। তবে সম্প্রতি বিনা টিকিটে সংরক্ষিত আসনে বসেই ট্রেনে সফর করে ফেললেন এক মহিলা। সহযাত্রীরা তাঁকে সিট ছেড়ে দিতে বললেও তাতে রাজি হননি ওই মহিলা। উল্টে নিজেকে রেল আধিকারিক হিসাবে পরিচয় দিতে থাকেন তিনি। গোটা বিষয়টি সম্প্রতি ক্যামেরায় ধরা পড়েছে। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মন্তব্য শুনে চুপ থাকতে পারেনি রেলও। ঠিক কী ঘটনা ঘটেছে তা জানানোর জন্য আবেদন করা হয়েছে রেলের তরফে।

শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন সোনি কাপুর নামে এক এক্স ইউজার। ভিডিওটিতে দেখা গিয়েছে, হাতে জলের বোতল ও ব্যাগ নিয়ে একটি সংরক্ষিত সিট দখল করে বসে রয়েছেন এক মহিলা। অথচ যাদের সত্যিই সিটটি প্রাপ্য, তিনি দাঁড়িয়ে রয়েছেন। কেউ তাঁকে প্রশ্ন করলে টিটিকে ডেকে আনার কথা বলছেন ওই মহিলা। কিন্তু সিটটি যে তাঁরই, তার কোনও প্রমাণ দেখাতে পারছেন না। সহযাত্রীরা তাঁকে বারবার সিট ছেড়ে দিতে বললেও উল্টে হুমকি দিতে দেখা গিয়েছে ওই মহিলাকে। শুধু তাই নয়, নিজেকে একটা সময়ে রেলের আধিকারিক হিসাবে পরিচয় দিয়েছেন তিনি। শুনে এক সহযাত্রী ওই মহিলাকে প্রশ্নও করে বসেন, তিনি রেলের কোন পদে কাজ করেন। তবে সেই প্রশ্নের অবশ্য কোনও জবাব দিতে পারেননি ওই মহিলা।

ইতিমধ্যে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা অনেকেই দাবি জানিয়েছেন, মহিলার বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেয় রেল। কোনও কোনও নেটিজেনকে এও বলতে শোনা গিয়েছে যে সম্প্রতি অনেকেই এভাবে বিনা টিকিটে ট্রেনে যাত্রা করছেন ও সহযাত্রীকে হেনস্থা করছেন। নেটিজেনদের এই মন্তব্য শুনে রেলও চুপ থাকতে পারেনি। নর্দার্ন রেলওয়ের তরফে গোটা বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। রেল সেবার তরফেও গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে