ওয়ানাডে ভূমিধসে ১০০ ফুট পিছলে গেল ট্যাঙ্কার, বরাত জোরে রক্ষা ৩ জনের, পিলে চমকানো ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: রাতভর বর্ষণে ফের বিপর্যস্ত কেরলের ওয়েনাড। আজ মঙ্গলবার (৭ জুলাই) আচমকাই ভুমিধস নামে। আর ওই ভূমিধসের এক ভয়ঙ্কর ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখলে অনেকের পিলেই চমকে উঠবে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পেট্রোল পাম্পের অদূরে টন টন কাদা ও ধ্বংসাবশেষ পাহাড়ের ঢাল বেয়ে নিচে আছড়ে পড়ছে। সেই বিশাল ভূমিধস রাস্তার একটি অংশকে ভেঙে চুরমার করে দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে একটি তেলের ট্যাঙ্কার এবং বেশ কয়েকটি যানবাহন ভাসিয়ে নিয়ে  গিয়েছে। ট্যাঙ্কারটি প্রায় ১০০ ফুট পিছলে যায়। পিছন থেকে গড়িয়ে প্রায় পেট্রোল পাম্পের কাছে পৌঁচেছে। অল্পের জন্য নিচে চাপা পড়তে-পড়তে বেঁচে গিয়েছেন তিনজন। স্থানীয়রা জানিয়েছেন, ওই ভয়ঙ্কর ভূমিধসের ঘটনাটি ঘটেছে আনাক্কামপয়িল-কাল্লাদি টানেল রোড প্রকল্প এলাকার কাছে।

গত ২৪ ঘণ্টায় ওয়েনাডের আনাক্কামপয়িল-কাল্লাদি টানেল রোড প্রকল্প এলাকায় ২৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একনাগাড়ে বর্ষণের কারণে পাহাড়ি এলাকার মাটি আলগা হয়ে যায়। বিশাল ভূমিধস নামে। আচমকা ভূমিধসে টানেল প্রকল্প এলাকায় থাকা একটি গির্জা এবং কাছের একটি বাড়িও ভাসিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভয়াবহ ভূমিধসের ঘটনার পরেই উদ্ধারকার্যে ঝাঁপায় উদ্ধারকারী দল।

ক্ষিগ্রস্থ এলাকায় উদ্ধারকার্য নিয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টি সিদ্দিকীর সঙ্গে জরুরি বৈঠক সেরেছেন কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন। তিনি সিদ্দিকীকে অবিলম্বে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এদিনের ভয়াবহ ভূমিধস দু্ই বছর আগে ওয়েনাড়ের বিপর্যয়ের স্মৃতি উসকে দিয়েছে। ২০২৪ সালের ৩০ জুলাই ভোরের দিকে যখন ঘুমে আচ্ছন্ন গোটা এলাকা, তখন হঠাৎই প্রবল শব্দে কেঁপে ওঠে ওয়েনাড়ে। মুহূর্তেই মাটির তলায় চাপা পড়ে যায় গ্রামের পর গ্রাম। ধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চুড়ালমালা, মুন্ডাক্কাই এবং পুঞ্চিরিমত্তোম গ্রাম। সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ৩০০ জন মানুষের মৃত্যু হয়েছিল

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ