শিক্ষা দফতরের আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, গুনতে আনা হল মেশিন

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: টাকা, টাকা আর টাকা। শিক্ষা দফতরের এক আধিকারিকের বাড়িতে হানা দিয়ে টাকার পাহাড়ের খোঁজ পেলেন ভিজিল্যান্স দফতরের আধিকারিকরা। আর ওই বিপুল অঙ্কের টাকা দেখে অভিযানে যাওয়া আধিকারিকদের চোখ ছানাবড়া। বাজেয়াপ্ত হওয়া টাকা গুনতে নিয়ে আসা হয়েছে মেশিন। ভিজিল্যান্স আধিকারিকদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া টাকার পরিমাণ কয়েক কোটি হবে।

ভিজিল্যান্স দফতর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বেতিয়া জেলার শিক্ষা আধিকারিক (ডিইও)রজনীকান্ত প্রবীণের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। চাকরি ও বরাত পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা অবৈধভাবে আয়ের অভিযোগ জমা পড়েছিল তার বিরুদ্ধে। এদিন সকালে বেতিয়া, সমস্তিপুর-সহ একাধিক জায়গায় অভিযুক্ত রজনীকান্তের বাড়ি এবং আত্মীয়দের ঠিকানায় অতর্কিতে অভিযান চালানো হয়। বিহারের বিশেষ ভিজিল্যান্স শাখার অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পঙ্কজ কুমার দারাদের নেতৃত্বে ওই অভিযান চলে। বেতিয়ার সারিসা রোডে রজনীকান্তের ভাড়া বাড়িতে হানা দিয়ে চোখ ছানাবড়া হয়ে যায় ভিজিল্যান্স আধিকারিকদের।

বাড়িতে থাকা দুটি খাটের নিচ থেকে উদ্ধার হয় টাকার পাহাড়। ওই বিপুল পরিমাণ টাকা গুনতে মেশিনও নিয়ে আসা হয়। খবর প্রকাশ পর্যন্ত প্রায় ১ কোটি ৮৭ লক্ষ টাকা মিলেছে। বাজেয়াপ্ত টাকার পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ ভিজিল্যান্স শাখার অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পঞ্কজ কুমার দারাদ জানিয়েছেন, ২০০৫ সালে বিহারের শিক্ষা দফতরে যোগ দিয়েছিলেন অভিযুক্ত রজনীকান্ত প্রবীণ। গত ১৯ থেকে ২০ বছর ধরে তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি থাকার তথ্য-প্রমাণ মিলেছে।

অভিযুক্ত শিক্ষা আধিকারিক রজনীকান্তের স্ত্রী সুষমা কুমারী চুক্তি ভিত্তিক শিক্ষিকা ছিলেন। কিন্তু স্বামীর দৌলতে দ্বারভাঙ্গায় ওপেন মাইন্ড বিড়লা স্কুলের পরিচালক পদে রয়েছেন। ভিজিল্যান্স আধিকারিকদের ধারণা, অবৈধভাবে আয় করা টাকা ওই বেসরকারি স্কুলে বিনিয়োগ করেছেন রজনীকান্ত। উল্লেখ্য, দীঘদিন ধরেই শিক্ষকদের একাধিক সংগঠনের তরফে বেতিয়ার জেলা স্কুল আধিকারিক রজনীকান্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে।

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি