‘১২’তে ছিল অদ্ভুত টান, প্রিয় সংখ্যাই প্রাণ কাড়ল গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা বিজয় রূপানিও রয়েছেন। ১২ জুন ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। ভারতের জন্য এই দিন সত্যি এক অভিশপ্ত, অশুভ দিন। মৃত্যুদিন তো কোনও শুভদিন হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা গেলেন ১২ জুন। অথচ এই ১২ সংখ্যাটিকেই নিজের জন্য শুভ মনে করতেন বিজয় রূপানি। মনে করতেন এটি তাঁর ‘লাকি নম্বর’।

রিপোর্টে প্রকাশ, বিজয় রূপানির সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন প্লেটে ১২ সংখ্যাটি কমন ছিল। জীবনের শেষেও তাঁর সঙ্গে থেকে গেল ১২। রূপানির সব গাড়ির নম্বর প্লেটে ১২০৬ সংখ্যাটি লেখা থাকত। লন্ডনগামী ফ্লাইটে তার সিট নম্বর ছিল ১২ এবং তার বোর্ডিং সময় ছিল দুপুর ১২:১০। এই সব বিষয় প্রমাণ করে ১২ নম্বরের সঙ্গে তাঁর দৃঢ় সংযোগ ছিল।

দুঃখের বিষয়, একই সংখ্যাটি এক মর্মান্তিক কাকতালীয় ঘটনায় পরিণত হল। ২৪২ জন যাত্রী নিয়ে আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১ টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই বিধ্বস্ত হয়। রূপানিও ছিলেন একই ফ্লাইটে। তিনি লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। দেখা আর হল না। তার আগেই সব শেষ। তবে রূপানি ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচতে পারেননি এবং মর্মান্তিক ঘটনায় মারা যান।

বিজেপি নেতা সিআর পাতিল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে প্রবীণ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই বিজেপির শীর্ষ নেতারা রূপানির বাড়িতে ছুটে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদে গিয়ে বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি রমেশ বিশ্বাসকুমারের সঙ্গে দেখা করেন। তিনি এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমকে অবহিত করেন।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের