বন্ধুত্বের অনন্য নজির! ক্যান্সার আক্রান্ত সহপাঠীর মনোবল বাড়াতে মাথা ন্যাড়া করল পুরো স্কুল

কারণ ক্যান্সারের চিকিৎসার কারণে অকালেই তাঁর মাথার সব চুল পড়ে গিয়েছে। তাই মেয়েটির সমর্থনে স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষকরা মাথা ন্যাড়া করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যান্সার, যে রোগটা মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্যে যথেষ্ঠ! যদিও বর্তমানে এই রোগের অনেক আধুনিক চিকিৎসা রয়েছে, কিন্তু খুবই ব্যয়বহুল। তাই যাঁরা চিকিৎসা করাতে সক্ষম তাঁরা বেঁচে যান, যাঁরা পারেন না, অকালেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। এই রোগের প্রভাবে চুল হারাতে হয়, বিশেষ করে কেমোথেরাপির সময় চুল পড়ে যায়। রাজস্থানের যোধপুর জেলার একটি স্কুলের হৃদয়স্পর্শী ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, একজন তরুণী ক্যান্সার শিক্ষার্থীর মনোবল বাড়াতে মাথা ন্যাড়া করল পুরো স্কুল।

কারণ ক্যান্সারের চিকিৎসার কারণে অকালেই তাঁর মাথার সব চুল পড়ে গিয়েছে। তাই মেয়েটির সমর্থনে স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষকরা মাথা ন্যাড়া করেছেন। এই ভিডিওটি গোটা ইন্টারনেটের মন জয় করেছে। মেয়েটি যাতে বেঁচে থাকায় উৎসাহ পায়, সেই কারণে স্কুলের সবাই মেয়েটির সমর্থনে একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভাইরাল ভিডিওতে, সহপাঠীদের একে একে মাথা ন্যাড়া করতে দেখা যাচ্ছে, অনেকেই হাসছে এবং তরুণীর মনোবলকে উজ্জীবিত করার জন্য উল্লাস করছে। একে একে স্কুলের সমস্ত শিক্ষক এবং কর্মীরা এই উদ্যোগে যোগ দিচ্ছেন এবং জোর দিয়ে বলছেন যে, সে তাঁর যাত্রায় একা নয়, তাঁর সঙ্গে সবাই আছে।দৃশ্যটি খুব আবেগপ্রবণ হলেও নেটপাড়ার সকলের মন জয় করেছে। কেননা স্বার্থপর দুনিয়ায় ক্যান্সারের রোগীর পাশে দাঁড়ানোর জন্যে এমন আত্মত্যাগ খুব কম মানুষই দেখানোর সুযোগ পান।

 

 

View this post on Instagram

 

A post shared by Summary (@summary)

ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। হাজার হাজার মানুষের কাছ থেকে প্রশংসা পাচ্ছে। অনেকেই এই ধরণের কর্মকাণ্ডকে উৎসাহিত করার জন্য স্কুলের প্রশংসা করেছে। এই ভাইরাল মুহূর্তটি এক অসাধারণ উদাহরণ হয়ে উঠেছে ঐক্যতার। একজন ব্যবহারকারী লিখেছেন, “কেউ ঠিকই বলেছেন, দয়ার জন্য অর্থের চেয়ে হৃদয়ের প্রয়োজন। কিছু মিষ্টি কথা, কিছু মিষ্টি প্রচেষ্টা এবং প্রকৃত উদ্দেশ্য।” আরেকজন ব্যবহারকারী বলেছেন, “কোনও শব্দ নেই।” তৃতীয় একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “বীরেরা এটাই করে।”

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…