চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রামমন্দিরের অনুদান নিয়ে ভক্তদের সতর্ক করল বিশ্ব হিন্দু পরিষদ

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃঅযোধ্যায় রাম মন্দিরের মহাপূর্তি অনুষ্ঠানের সময় ঘনিয়ে আসছতেই  ভক্তদের সর্তক করল বিশ্ব হিন্দু পরিষদ। কারণ, সম্প্রতি উঠে এসেছে এক তথ্য সেখানে বলা হয়েছে, মন্দিরের নামে লুট করা হচ্ছে আর্থিক অনুদান। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) সতর্ক করেছে যে সাইবার অপরাধীরা কীভাবে মন্দিরের নামে অনুদান চেয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা পাঠিয়েছে। এই বার্তাগুলিতে একটি QR কোডও রয়েছে। সেই কোড স্ক্যান-অ্যান্ড-পে করুন এবং অর্থ প্রতারকদের কাছে চলে যাচ্ছে।

বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসল জানিয়েছেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রক এবং দিল্লি ও উত্তরপ্রদেশের পুলিশ প্রধানদের জানানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন,”মন্দির নির্মাণের তত্ত্বাবধানকারী ট্রাস্ট শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র কাউকে তহবিল সংগ্রহের অনুমতি দেয়নি। আমি স্বরাষ্ট্র মন্ত্রক, উত্তরপ্রদেশের ডিজিপি এবং দিল্লির পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। যাতে মানুষ এই ধরনের জালিয়াতির শিকার না হয়। জনগণকেও সতর্ক থাকতে হবে। ”  

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় মেসেজ এবং ফোন কলের মাধ্যমে মানুষকে মন্দিরে অনুদান দেওয়ার অনুরোধ করা হচ্ছে। এই ঘটনার প্রকাশ্যে আসার পরেই পথে নামে বিশ্ব হিন্দু পরিষদ। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি রামমন্দিরে ভগবান রামচন্দ্রের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই এই উদ্বোধনের আগেই ভক্তদের সতর্ক করল বিশ্ব হিন্দু পরিষদ।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ছয় রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্য, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ