‘পায়ের নিচে চাপা পড়ে মারা গেল স্ত্রী…’, মহাকুম্ভের পদপিষ্টের ভয়াবহ দৃশ্য বর্ণনা হতভাগ্য স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নানের আগে  প্রয়াগরাজের সঙ্গমঘাটে ঘটল পদপিষ্টের ঘটনা । এরপরেই এক লহমায় বদলে গেল উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সংগম লাগোয়া এলাকার দৃশ্য। কেউ মাটিতে বসে কাঁদছে আবার কেউ এতটাই ভেঙে পড়েছে তাদেরকে সামলান যাচ্ছে না । কাউকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে।  একথায় বলা যায়, মহাকুম্ভের পরিস্থিতি কার্যত ভয়াবহ। এখন পর্যন্ত ১৫ জন পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে খবর। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

মহাকুম্ভের পদপিষ্টের ঘটনার সময় সাক্ষী থাকা বেশ কয়েকজন পূর্ণার্থী তাদের নিজেদের অভিজ্ঞতা সামনে এনেছেন। বিহারের এক বাসিন্দা সুরজ যাদব জানিয়েছেন, ‘ আমরা ১২-১৩ জন গঙ্গায় স্নান করতে এসেছিলাম । এমন ঘটনা ঘটল আমার মা পদপিষ্ট হয়ে মারা যান।‘ ঠিক ভাবে মহাকুম্ভে এসে স্ত্রীকে হারালেন ফুলচাঁদ বিশ্বকর্মা নামে এক পূর্ণার্থী। তিনি বলেন,’ রাতে গঙ্গায় স্নান সেরে আমরা বাইতে এসে দেখি উভয় দিকের দরযা খুলে দেওয়া হয়েছে । তাতে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে আমার স্ত্রী মারা যায়। আমি নিজে প্রায় ৩০ মিনিট ভিড়ের মধ্যে চাপা পড়ে ছিলাম ।‘ একথায় বলা যায়, মৌনী অমাবস্যায় পূর্ণস্নান করতে এসে প্রাণ গেল বহু পূর্ণার্থীর ।

উল্লেখ্য,   মৌনী অমাবস্যায় প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনা ঘটল মঙ্গলবার রাতে । শহরেরউপকণ্ঠে যানবাহন ও মানুষ চলাচল বন্ধ রাখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ ।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের