দুঃসাহসিক ডাকাতি অযোধ্যায়, সিসিটিভি-তে ধরা পড়ল বোরখা পরিহিত মহিলার কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অযোধ্যায় দিনের আলোয় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বোরখা পরা এক মহিলা বন্দুকের মুখে একটি গয়নার দোকান থেকে সোনা লুট করে সঙ্গীর সঙ্গে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে অযোধ্যার রুদৌলি থানার অন্তর্গত আগরওয়াল কমপ্লেক্সে অবস্থিত একটি জুয়েলারি দোকানে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর প্রায় ২টা নাগাদ ওই মহিলা বোরখা পরে দোকানে প্রবেশ করেন। প্রথমে তিনি সাধারণ ক্রেতার মতো আচরণ করে দোকানের কাউন্টারে রাখা গয়না দেখতে থাকেন। কিছুক্ষণ পর আচমকাই তিনি বন্দুক বের করে দোকানকর্মীদের ভয় দেখান এবং কাউন্টার থেকে গয়না তুলে নেন। এরপর দ্রুত দোকান থেকে বেরিয়ে বাইরে অপেক্ষারত এক সঙ্গীর সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।এই পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ইতিমধ্যেই সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বোরখা পরা ওই মহিলা প্রথমে শান্তভাবে গয়না দেখছেন, তারপর আচমকা বন্দুক দেখিয়ে কাউন্টার থেকে গয়না নিয়ে দ্রুত বেরিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মহিলা প্রায় ২৬ গ্রাম সোনার গয়না লুট করে নিয়ে গিয়েছেন। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে সোনার দাম ছিল প্রতি গ্রাম প্রায় ১৪,৬৮৪ টাকা। সেই হিসেবে লুট হওয়া গয়নার মূল্যও বেশ উল্লেখযোগ্য। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের পরিচয় চিহ্নিত করা হয়েছে এবং খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?