চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমাদের মুসলিম ভোটের প্রয়োজন নেই’: কর্ণাটকের বিজেপি নেতা

নিজস্ব প্রতিনিধি: আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা ভোট। তার আগে প্রচারে নেমে সব রাজনৈতিক দল নিজেদের মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন করছে। সেই আবহে আরও একবার নিজেদের মুসলিম বিদ্বেষী অবস্থান প্রকাশ্যে জানিয়ে দিল বিজেপি। প্রচারে নেমে বিধানসভা নির্বাচনে মুসলিমদের ভোট প্রয়োজন নেই বলে সরাসরি জানিয়ে দিলেন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা (K S Eshwarappa)। সোমবার এই বিতর্কিত মন্তব্য করেন তিনি।

বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা (K S Eshwarappa) কর্ণাটকের শিবমোগায় বীরশৈব-লিঙ্গায়েত (Veerashaiva-Lingayat)দের সভায় বলেন, ‘আমাদের মুসলিম ভোটের দরকার নেই কারণ আমরা মুসলমানদের স্বাস্থ্য বা শিক্ষাগত সমস্যায় অনেক সাহায্য করেছি, এবং এই ধরনের মুসলিমরা আমাদের ভোট দেবে।’ বিজেপির প্রবীণ নেতা বিএস ইয়েদুরাপ্পার প্রশংসা করেন কেএস ঈশ্বরাপ্পা। তিনি বলেন, ‘ইয়েদুরাপ্পা লিঙ্গায়ত-সহ হিন্দুদের জন্য একজন আদর্শ নেতা। তিনি একজন সত্যিকারের হিন্দু এবং দলের প্রার্থী চন্নাবাসাপ্পা (Channabasappa) শহরের হিন্দু সম্প্রদায়কে গড়ে তুলতে পারার মত একজন নেতা।

উল্লেখ্য প্রবীণ বিজেপি নেতা দলের কেন্দ্রীয় নেতৃত্বকে আগেই জানিয়েছিলেন, তাঁকে কোনও নির্বাচনী কেন্দ্রে মনোনীত না করার জন্য। তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার কথাও জানিয়েছিলেন। এর আগে তিনি গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত দফতরের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ