‘আমরা তাদের ধর্ম নয় কর্মের ভিত্ততে নিকেশ করেছি’, মরক্কোতে রাজনাথের গলায় অপারেশন সিঁদুর প্রসঙ্গ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর গলায় ফের পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের প্রসঙ্গ। মরক্কো সফরের থাকাকালীন ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র তুলে ধরেন রাজনাথ। সেই মঞ্চ থেকেই জোর গলায় বলেছেন পহেলগাঁও হামলার পেছনে থাকা পাকিস্তানি জঙ্গিদের ধর্ম দেখে মারা হয়নি, তাদের কৃতকর্মের শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানকে আরও একবার সতর্ক করে বলেছেন, “অপারেশন সিঁদুর পাকিস্তানের অবস্থানের উপর নির্ভর করে, যদি তারা সন্ত্রাসী কার্যকলাপ চালায় তবে আমরা জবাব দেব।” 

এদিন মরোক্ক থেকে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের এবং ভারতের প্রতিক্রিয়ার মধ্যে স্পষ্ট পার্থক্য তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী । তিনি জোর দিয়ে বলেন যে অপারেশন সিঁদুর শুধুমাত্র অপরাধীদের লক্ষ্য করে পরিচালিত হয়েছিল এবং সাধারণ নাগরিকদের অক্ষত রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। রাজনাথ সিং ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন, “জঙ্গিরা আমাদের নাগরিকদের তাদের ধর্ম জানার পর হত্যা করেছে, কিন্তু আমরা কারও ধর্মের দিকে তাকাইনি। আমরা তাদের কর্মের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছি।” পাকিস্তানের উপর হামলা নিয়ে উঠেছিল নানা কথা।  সেই সবের জবাবেও রাজনাথ স্পষ্ট করে বলেছেন, “আমরা কেবল তাদেরই হত্যা করেছি যারা আমাদের জনগণকে হত্যা করেছে। আমরা কোনও  সাধারণ নাগরিক বা কোনও সামরিক স্থাপনায় আক্রমণ করিনি। কেবল ভারতই এই চরিত্রটি দেখাতে পারে। আমরা যদি চাইতাম, আমরা তাদের উপর আক্রমণ করতে পারতাম, কিন্তু আমরা তা করিনি। আমাদের ভারতের এই চরিত্রটি সমুন্নত রাখতে হবে।” 

ভারতের শক্তিশালী ধর্মনিরপেক্ষ ভিত্তির উপর জোর দিয়ে তিনি আরও বলেন, “মানুষ যে কোনও ধর্ম অনুসরণ করলে আমাদের কোনও সমস্যা নেই। যে কেউ যে কোনও বিশ্বাসে বিশ্বাস করতে চায়, তারা তা করতে স্বাধীন। আমরা ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে কারও সাথে বৈষম্য করি না। এটাই ভারতের চরিত্র।” এই প্রসঙ্গে উল্লেখ্য, রাজনাথ সিং রবিবার দুই দিনের সরকারি সফরে মরক্কো পৌঁছেছেন। এটি কোনও ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর প্রথম মরক্কো  সফর। তিনি কাসাব্লাঙ্কা মোহাম্মদ ভি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, যেখানে তাকে কাসাব্লাঙ্কার সামরিক কমান্ডের প্রধান ওয়ালি এবং মরক্কোতে থাকা ভারতের রাষ্ট্রদূত সঞ্জয় রানা স্বাগত জানান। 

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের