বিরোধী আসনে বসার সিদ্ধান্ত ‘ইন্ডিয়া’ জোটের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রে সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যক সাংসদের সমর্থন না পেলেও যে ‘ইন্ডিয়া’ জোটের শক্তি বাড়ানো প্রধান লক্ষ্য, তা স্পষ্ট করে দিলেন মল্লিকার্জুন খাড়গে। বুধবার দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে তিনি বলেন, ‘সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফলাফল আমাদের জন্য যথেষ্টই উ‍ৎসাহব্যঞ্জক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছেন দেশের ভোটাররা।’   

রাজা মার্গে কংগ্রেস সভাপতির বাসভবন ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে এদিন হাজির ছিলেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, শরদ পওয়ার, এম কে স্ট্যালিন, অখিলেশ যাদব, অভিষেক বন্দোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, সঞ্জয় রাউতরা। সূত্রের খবর, এদিন বৈঠকের শুরুতেই খাড়গে বিজেপির বিরুদ্ধে মাটি কামড়ে পড়ে থেকে লড়াই চালানোর জন্য জোটের সব শরিক দলের নেতাদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আমরা কাঁধে-কাঁধ দিয়ে লড়াই চালিয়েছে বলেই বিজেপি’র একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া থেকে রুখে দিতে পেরেছি। লোকসভা ভোটের সময়ে মাঠে-ময়দানে যেভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, তেমনভাবেই নরেন্দ্র মোদি ও বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’ নাম না উল্লেখ করলেও কেন্দ্রে সরকার গঠনের চাবি যে দুই দলের হাতে সেই নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর জন্য ‘ইন্ডিয়া’ জোটের দরজা খোলা, তাও বুঝিয়ে দেন তিনি। কংগ্রেস সভাপতির কথায়, ‘সব দলের জন্যই ‘ইন্ডিয়া’ জোটের দরজা খোলা।’

সূত্রের খবর, আপাতত তৃতীয় এনডিএ’র সরকার গঠিত হলেও কতদিন সরকারের ‘আয়ু’ হবে তা নিয়ে যথেষ্টই সন্দেহ প্রকাশ করেন বৈঠকে হাজির একাধিক নেতা। তাই সংসদের ভিতরে ‘দুর্বল’ মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বাত্মক বিরোধিতা করার উপরেও জোর দেওয়া হয়েছে।

চরম ভুল, রাষ্ট্রসঙ্ঘের নতুন বিশ্ব মানচিত্রে ভারতের অরুণাচল ও আকসাই চিন পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের