‘আমরা ফিরে এসে কাজ শেষ করব’, আইপিএলে পঞ্জাবের হার নিয়ে নীরবতা ভাঙলেন প্রীতি

সর্বোপরি, আমাদের- শের স্কোয়াড- আমাদের ভক্তদের আন্তরিক ধন্যবাদ, কঠিন সময়ে আমাদের সঙ্গে ছিলেন। আমরা যেখানে আছি এবং যেখানে পৌঁছেছি তা সবই তোমাদের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৮ বছরের ব্যবধানে পঞ্জাব সুপার কিংস-কে হারিয়ে প্রথম আইপিএল ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যা দলের ঐতিহাসিক জয়। গত ৩ মে আইপিএল ফাইনালে মুখোমুখি হয়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব সুপার কিংস। এর আগে দুই দল ফাইনাল পর্যন্ত পৌঁছলেও ট্রফি ছুঁতে পারেনি কেউই। তাই আইপিএল ফাইনালে যে দলই জিতুক না কেন, দুই দলের জন্যেই ভক্তদের শুভকামনা ছিল। IPL ফাইনালে পঞ্জাবের বিপক্ষে ম্যাচে জয়ী হয়েছে বিরাট কোহলির দল RCB। কিন্তু তাতে একেবারেই ভেঙে পড়েনি পঞ্জাব সুপার কিংস। অর্থাৎ বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার মালিকাধীন দল। হাল ছাড়বেন না বলে প্রতিজ্ঞাও করেছেন প্রীতি জিন্টা। গোটা আইপিএল মরসুমে ভারতেই ছিলেন বলিউডের ডিম্পল রানি। মাঠ থেকে তাঁর একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। সবসময় মাঠে থেকে নিজের দলকে উৎসাহ দিয়ে গিয়েছেন অভিনেত্রী। তবে দলের পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় প্রীতিকে দেখা যায়নি।

অবশেষে শুক্রবার আইপিএল ফাইনালে পঞ্জাব কিংসের হৃদয়বিদারক পরাজয়ের কথা স্মরণ করে অভিনেত্রী তাঁর দল এবং দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের প্রশংসা করে ভক্তদের প্রতিশ্রুতি দিলেন যে, তারা “কাজ শেষ” করার জন্য আবারও ফিরে আসবেন। প্রীতি তাঁর ইনস্টাগ্রামে পিবিকেএস-এর সকল খেলোয়াড়ের একটি ছবি শেয়ার করে লিখলেন, “আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে শেষ হয়নি। কিন্তু, যাত্রাটি ছিল অসাধারণ! এটি ছিল উত্তেজনাপূর্ণ, বিনোদনমূলক এবং অনুপ্রেরণাদায়ক। আমাদের তরুণ দল, আমাদের শেররা পুরো টুর্নামেন্ট জুড়ে যে লড়াই এবং দৃঢ়তা দেখিয়েছে তাতে আমি মুগ্ধ। আমাদের অধিনায়ক, আমাদের সরপঞ্চ যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, ভারতীয় আনক্যাপড খেলোয়াড়রা যেভাবে আইপিএলে আধিপত্য বিস্তার করেছেন তা আমাকে খুবই প্রভাবিত করেছে।”

 

 

View this post on Instagram

 

A post shared by Preity G Zinta (@realpz)

এরপর IPL মরসুমে পঞ্জাব সুপার কিংসের উত্থান-পতনের কথা উল্লেখ করে প্রীতি লিখেছেন, “এ বছরটি ছিল অনন্য। আঘাত এবং জাতীয় দায়িত্ব পালনের কারণে আমরা কিছু খেলোয়াড়দের হারিয়েও রেকর্ড ভেঙেছি। টুর্নামেন্টে বিরতি দেখেছি, হোম গেমগুলি অন্য রাজ্যে স্থানান্তর করেছি এবং একটি স্টেডিয়াম খালি করেছি! আমরা এক দশক পর মানিয়ে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছি এবং একটি উত্তেজনাপূর্ণ ফাইনালে শেষ পর্যন্ত লড়াই করেছি। টুর্নামেন্ট জুড়ে এত অসাধারণ দৃশ্য দেখানোর জন্য আমি পঞ্জাব কিংসের সমস্ত খেলোয়াড়ের জন্য গর্বিত। তাদের প্রত্যেককে, আমাদের সাপোর্ট স্টাফ এবং পিবিকেএস-এর সকলকে একটি অবিশ্বাস্য মরসুমের জন্য অনেক ধন্যবাদ।” এরপর দলের সমর্থনকারী ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “সর্বোপরি, আমাদের- শের স্কোয়াড- আমাদের ভক্তদের আন্তরিক ধন্যবাদ, কঠিন সময়ে আমাদের সঙ্গে ছিলেন। আমরা যেখানে আছি এবং যেখানে পৌঁছেছি তা সবই তোমাদের জন্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা কাজ শেষ করতে ফিরে আসব। কারণ এখনও পর্যন্ত আমাদের কাজ অর্ধেক হয়েছে। পরের বছর স্টেডিয়ামে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই সাবধান থাকবেন এবং নিরাপদে থাকবেন।”

পিতৃপক্ষে দান করুন ৭ জিনিস, ভাগ্য চমকাবে, সংসারে উপচে পড়বে ধন-সম্পত্তি

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র