অনলাইনে পিস্তল-সহ আগ্নেয়াস্ত্রের রমরমা ব্যবসা, পুলিশের জালে ৫ অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যত দিন গিয়েছে তথ্যপ্রযুক্তিতে এসেছে উন্নয়নের ছোঁয়া। তাই আজ সব কিছুই যেন চলে এসেছে হাতের মুঠোয়। অনলাইন শপিংও তার একটি অঙ্গ। নিজের পচ্ছন্দের জিনিস কেনার জন্য এখন  অনলাইনকেই বেশী প্রাধান্য দিয়ে থাকে আমজনতারা। এই আবহে এবার সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা। অনলাইনের চাহিদার জন্য অবৈধভাবে তৈরি করা হচ্ছে অস্ত্র। শুধু তাই নয়, এসব অস্ত্রের হোম ডেলিভারিও করা   হয় গ্রাহকদের বাড়িতে। বেশ কয়েকদিন ধরে এমনই ঘটনা ঘটছে উত্তরপ্রদেশের আজমগড়ে।

গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ  অস্ত্র তৈরির কারখানায় হানা দেয় পুলিশ আধিকারিকরা। সেখান থেকে ফিনিশড, আধা-সমাপ্ত অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে এই ঘটনার সঙ্গে যুক্ত ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই তাদের জিজ্ঞাসাবাদ করা শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ ।

আজমগড়ের এসপি হেমরাজ মীনা বলেছেন যে লাইসেন্সধারী অস্ত্রধারীরাও এই  বেআইনি অস্ত্র কারখানা থেকে কেনাকাটা করত। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় ৫ জন। তাদের কাছ থেকে লাইসেন্সকৃত বন্দুকসহ ৬৮টি জীবন্ত কার্তুজ, একটি ম্যাগাজিন, বেশ কিছু ফিনিশড ও সেমিফিনিশড পিস্তল, দুটি বাইক  উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রবিকান্ত ওরফে বাদক সিধারী বিরুদ্ধে থানায় ৯ টি মামলা রয়েছে । ধৃতরা হলেন- জাহানাগঞ্জ থানার বাসিন্দা রামবিলাস চৌহান, হরবংশপুর থানার সিধারির বাসিন্দা পঙ্কজ নিষাদ, জাহানাগঞ্জ থানার বাসিন্দা মুন্সি রাম। তাদেরকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা ।

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

দিনদুপুরে হামলা, প্রতিবেশীর বাড়িতে ঢুকে মহিলার উপর এলোপাথাড়ি গুলি, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

সব রেকর্ড চুরমার করে মুক্তির ৪ দিনেই ২৭২ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা