নাচতে গিয়ে ভয়াবহ পরিণতি, ডিজে বক্সের ১১ ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়ির ডিজে সাউন্ড সিস্টেমের তালে ভালই নাচছিলেন, কিন্তু আচমকাই ছন্দপতন। ১১ কেভি উচ্চ-ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক অতিথির।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাচতে গিয়ে ভয়াবহ পরিণতি! বিয়ে বাড়ির ডিজে সাউন্ড সিস্টেমের তালে ভালই নাচছিলেন, কিন্তু আচমকাই ছন্দপতন। ১১ কেভি উচ্চ-ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক অতিথির। তিনি যখন DJ সাউন্ড সিস্টেমের ওপর ছিলেন তখনই এই দুর্ঘটনাটি ঘটে। আসলে মৃত্যু আকস্মিক! কার কখন কীভাবে মৃত্যু হবে, তা কেউ বলতে পারেনা। হয়তো ওই যুবকের মৃত্যু এভাবেই লেখা ছিল। চলুন ঘটনাটি এবার খুলে বলা যাক। ঘটনাটি ঘটেছে, গত বুধবার (২ জুলাই) সন্ধ্যায় ওড়িশার ঢেঙ্কানাল জেলার তুমসিঙ্গা থানার অন্তর্গত কার্দিলিপাল গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে। ডিজে সাউন্ড সিস্টেমে পা পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ওই যুবক। তিনি সেই সময় ডিজে সিস্টেমের কাছাকাছি নাচছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতের নাম মান্টু পালাই, তিনি ঢেঙ্কানালের গুদিয়ানালির বাসিন্দা।

তথ্যানুযায়ী, গুদিয়ানাল থেকে কার্দিলিপাল গ্রামে একটি বিয়ের শোভাযাত্রা যাওয়ার সময় এই ঘটনাটি ঘটেছে। বিয়ের মতো আনন্দের অনুষ্ঠান, তার মধ্যে বরযাত্রীর শোভা যাত্রা। তাই আলাদাভাবে উত্তেজনা তো হবেই! বিয়ে বাড়ির অতিথিরা সকলেই বরের শোভাযাত্রা নিয়ে ডিজের তালে নাচতে নাচতে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু ওই ডিজে সাউন্ড সিস্টেমের উপর দিয়ে প্রায় ১১ কেভি উচ্চ-ভোল্টের বিদ্যুতের তার বয়ে যায়। যার ফলে হঠাৎ-ই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নাচতে নাচতে ওই তারের সংস্পর্শে এসে পাঁচজন অতিথি গুরুতর আহত হন, কিন্তু মান্টু পালাই নামক ওই যুবক গুরুতরভাবে দগ্ধ হন। সুতরাং বিয়ের অনুষ্ঠান নিমেষেই বিষাদে পরিনত হয়।

তাৎক্ষণিকভাবে আনলাব্রেনি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে মান্টুকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এবং আহতরা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জেলা হাসপাতালের চিকিৎসকরা মান্টু পালাইকে মৃত ঘোষণা করলে বিবাহ অনুষ্ঠানে শোকের ছায়া নেমে আসে। এই ঘটনাটি লাউডস্পিকার এবং ডিজে সরঞ্জামের সঙ্গে জড়িত পাবলিক অনুষ্ঠানের সময় সুরক্ষা সতর্কতার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। বৈদ্যুতিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে! পাবলিক অনুষ্ঠানে এরকম উচ্চ ভোল্টের সাউন্ড সিস্টেম একেবারেই ব্যবহার করা উচিত নয়। কে কারো বিপদ অনিবার্য। পুলিশ জানিয়েছে যে, ডিজে সাউন্ড সিস্টেমটি ১১ কেভি উচ্চ-ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসেছিল। তাতেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ এখন বিষয়টি তদন্ত করছে।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ