আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকাই ইস্তফা দিলেন ভারতে হোয়াটসঅ্যাপের প্রধান

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিখ্যাত সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কর্মী ছাঁটাইয়ের মধ্যেই মঙ্গলবার আচমকাই ইস্তফা দিলেন হোয়াটসঅ্যাপের ভারত প্রধান অভিজিত বোস। পাশাপাশি ইস্তফা দিয়েছেন মেটার ভারতের পাবলিক পলিসি প্রধান রাজীব আগরওয়াল। যদিও কী কারণে তাঁদের ইস্তফা, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই অবশ্য রাজীবের জায়গায় মেটার ভারতীয় চ্যাপ্টারের পাবলিক পলিসি প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে শিবনাথ ঠুকরালকে। তবে অভিজিত বোসের জায়গায় হোয়াটসঅ্যাপের ভারত চ্যাপ্টারের প্রধা হিসেবে কাউকে নিয়োগ করা হয়নি। সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পদত্যাগী দুই পদস্থ আধিকারিকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে মার্ক জাকারবার্গের মালিকানাধীন সংস্থা।

দুই সপ্তাহ আগেই মেটার ভারতীয় প্রধান অজিত মোহন ইস্তফা দিয়েছিলেন। মার্ক জাকারবার্গের সংস্থা ছেড়ে তিনি যোগ দিয়েছেন স্ন্যাপে। তাঁর ইস্তফা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। অজিত মোহনের ইস্তফার পরেই একসঙ্গে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল ফেসবুক। ফলে সংস্থায় কর্মরত কর্মী-আধিকারিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

এদিন আচমকাই ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন ভারতে মেটার পাবলিক পলিসি প্রধানের দায়িত্বে থাকা রাজীব আগরওয়াল ও মেটার অধীনস্ত হোয়াটসঅ্যাপের ভারত শাখার প্রধান অভিজিত বোস। যদিও কেন ইস্তফা তা নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। তবে সংস্থার পক্ষ থেকে দুজনকেই দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে পরবর্তী ভূমিকায় তাঁরা যাতে সফল হন, তার জন্য আগাম শুভেচ্ছাও জানানো হয়েছে। সূত্রের খবর, মেটার পদত্যাগী দুই শীর্ষ আধিকারিক অজিত মোহনের সঙ্গে গাঁটছাড়া বাঁধতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ