‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের ইরানকে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করে তাদের সামনে মাত্র দুটি রাস্তা খুলে রাখলেন তিনি। ‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’ এই দুটি বিকল্প পথ বেছে নেওয়ার  বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।   

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি দীর্ঘ পোস্ট লিখেছেন ট্রাম্প। যেখানে তিনি ইরানের প্রতি চরম ক্ষোভ উগড়ে দিয়েছেন। পোস্টে  ট্রাম্প ইরানকে ‘দ্বিমুখী’ আচরণকারী দেশ বলে অভিযুক্ত করেন এবং দাবি করেন যে তারা আলোচনার জন্য অনুরোধ করেছিল, অথচ পরে প্রকাশ্যে কোনও আলোচনা হওয়ার কথা অস্বীকার করে। ট্রাম্প আরও লিখেছেন, ‘ইরান স্বীকার করুক বা না করুক, আমরা আসলে এমন একটি সমস্যার সমাধান নিয়ে কথা বলছি যা তারা কয়েক দশক ধরে তৈরি করেছে।’   

আরও পড়ুন: ‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

 বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের দাবিকেও ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন। লিখেছেন, ‘এরপর তারা তাদের চিরাচরিত বাজে কথা বলে যে, হরমুজ প্রণালি তারা শক্তিশালীভাবে পরিচালনা করবে, অথচ এটি ইতিমধ্যেই মার্কিন নৌবাহিনীর দখলে, যেমন কেউ কেউ বলেন, আমেরিকার ইস্পাতের প্রাচীর’ দ্বারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত।’ ট্রাম্পের কথায়, ‘আমরা না চাইলে ইরানের কাছে কিছুই পৌঁছাবে না, এবং যতক্ষণ না কোনও চুক্তি বা পূর্ণ আত্মসমর্পণ করছে , ততক্ষণ কিছুই পৌঁছাবে না।’ তবে ইরান এই ধরনের কোনও আলোচনার পরিকল্পনার কথা অস্বীকার করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার (৩ অগস্ট) বলেছেন, তেহরান বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে কোনও আলোচনা করছে না। 

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর