জামাইয়ের সঙ্গে দেখা করতে আল্লু অর্জুনের শ্বশুর চন্দ্রশেখর রেড্ডি থানায়

আল্লুর উপর আরোপিত ধারাগুলো জামিন অযোগ্য। আর জামাইকে দেখতে থানায় ছুটে গেলেন আল্লু অর্জুনের শ্বশুর কাঞ্চরলা চন্দ্রশেখর রেড্ডি। যিনি, রেভান্থ রেড্ডির নেতৃত্বে তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের একজন বড় নেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘পুষ্পা 2’-এর সাফল্যে সপ্তম সাগরে ভাসছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। ইতিমধ্যেই ছবির আয় ছাড়িয়েছে ১,০০০ কোটি টাকা। বক্সঅফিসে রীতিমতো ঝোড়ো ইনিংস খেলছে ‘পুষ্পা 2’। ছবিটি বিশ্বব্যাপী ৫ টি ভাষায় মুক্তি পেয়েছে। আল্লুর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্বের সমালোচকরা। কিন্তু ছবির প্রথম দিন থেকেই পুষ্পা 2-এর জন্যে বিতর্কে জড়াচ্ছেন ছবির নির্মাতা থেকে কলাকূশলী সকলেই। মুক্তির আগে থেকেই আল্লু এবং রশ্মিকা মান্দানার ছবি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। আর ছবি ঘিরে সেই ভক্তদের উন্মাদনাই কাল হল। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে আয়োজন করা হয়েছিল ছবির বিশেষ প্রিমিয়ার। আর ওইদিন ছবি দেখতে ভিড় উপচে পড়েছিল সন্ধ্যা থিয়েটারে।

‘পুষ্পা 2 ‘দেখার জন্যে উপস্থিত হয়েছিলেন আল্লুর হাজার হাজার ভক্ত। ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জও করতে হয়েছিল। আর তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। আর তাতেই ছেলেকে বাঁচাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন একজন মহিলা এবং আহত হয়েছেন তাঁর ছেলে। যে এখন চিকিৎসারত। এই ঘটনায় সুপারস্টার নিজেই নিহত মহিলার পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু নিহতের পরিবার তা নিতে রাজি হন নি। এরপরেই আল্লু অর্জুন এবং তাঁর টিমের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন রেবতীর স্বামী। সেই তদন্তের ভিত্তিতেই অভিনেতাকে আজ (১৩ ডিসেম্বর) তেলেঙ্গানা পুলিশ গ্রেফতার করেছে। আল্লু অর্জুনের পরে তাঁর দেহরক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ। অভিনেতাকে আজ তেলেঙ্গানা পুলিশ গ্রেফতার করেছে। তাঁকে তাঁর আবাসন থেকেই তুলে নিয়ে গিয়েছেন পুলিশ।

যে ভিডিও এখন ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাঁকে এই মূহুর্তে চিক্কাদপল্লী থানায় রাখা হয়েছে। আল্লুর উপর আরোপিত ধারাগুলো জামিন অযোগ্য। আর জামাইকে দেখতে থানায় ছুটে গেলেন আল্লু অর্জুনের শ্বশুর কাঞ্চরলা চন্দ্রশেখর রেড্ডি। যিনি, রেভান্থ রেড্ডির নেতৃত্বে তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের একজন বড় নেতা। আল্লু অর্জুনের গ্রেফতারের খবর পেয়েই থানায় ছুটেছেন চন্দ্রশেখর রেড্ডি। আসলে দক্ষিণে আল্লু-কোনিদেলা উভয় পরিবারই সিনেমা ও রাজনীতির সঙ্গে সংযুক্ত। এই পরিবার অভিনেতা এবং রাজনৈতিক নেতার দ্বারা পরিপূর্ণ। আল্লু অর্জুন একজন সুপারস্টার, অন্যদিকে তাঁর শ্বশুর কাঞ্চরালা চন্দ্রশেখর রেড্ডি রাজনীতিতে রয়েছেন। যদিও তিনি আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএস-এর অংশ ছিলেন, কিন্তু চব্বিশের লোকসভা নির্বাচনের সময় কংগ্রেসে যোগ দেন তিনি। চন্দ্রশেখর রেড্ডি দীর্ঘদিন ধরে নলগোন্ডার নাগার্জুন সাগরে বিআরএস নেতা ছিলেন।

রেড্ডি লোকসভার নির্বাচনে সাগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, কিন্তু বিআরএস থেকে টিকিট পাননি, যার কারণে তিনি ক্ষুব্ধ হয়ে দল ছাড়েন। কাঞ্চরলা চন্দ্রশেখর রেড্ডির মেয়ে স্নেহা রেড্ডি আল্লু অর্জুনের বিবাহিত স্ত্রী। 

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর