রাম মন্দির ট্রাস্টের অন্তর্বর্তীকালীন মহাসচিবের দায়িত্বে, কে এই কৃষ্ণ মোহন?

Share:

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা: ভক্তদের অনুদান চুরি কাণ্ডের জেরে রাম মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’ এর মহাসচিব পদ গিয়েছে কট্টর হিন্দুত্ববাদী নেতা চম্পত রায়ের। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন মহাসচিবের দায়িত্ব পেয়েছেন কৃষ্ণ মোহন। আজ সোমবার (৬ জুলাই) অযোধ্যায় ট্রাস্টের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এদিনের বৈঠকে ছিলেন না অপসারিত মহাসচিব চম্পত রায়।

রাম মন্দিরের মতো সংবেদনশীল তীর্থস্থান পরিচালনার গুরুদায়িত্ব পাওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অন্তর্বর্তীকালীন মহাসচিব কৃষ্ণ মোহন। কোনও রাখঢাক না রেখে তিনি স্বীকার করে নেন, ‘অনুদানের অর্থ চুরির ঘটনা ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর প্রতি সাধারণ মানুষের আস্থাকে নাড়িয়ে দিয়েছে।’ সেই সঙ্গে আশ্বাস দিয়েছেন, ‘মন্দিরের  কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে থাকা সমস্ত ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে তা দূর করা হবে। আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্মুক্ত যোগাযোগের মাধ্যমে ট্রাস্ট ভক্তদের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে।’ পাশাপাশি এও জানিয়েছেন, ‘অনুদানের অর্থ কঠোরভাবে ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখেই ব্যবহার করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তিনি অঙ্গীকারবদ্ধ।’

কে এই কৃষ্ণ মোহন?

৭৩ বছর বয়সী কৃষ্ণ মোহন ভারতীয় ফরেস্ট সার্ভিসের (ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস) প্রাক্তন ক্যাডার। দীর্ঘদিন মহারাষ্ট্রে দায়িত্ব পালন করেছিলেন। সরকারি চাকরি থেকে অবসরের পরে সমাজসেবামূলক কাজে জড়িয়ে পড়েন। উত্তরপ্রদেশের হরদোইয়ের চন্দ্রপুরের বাসিন্দা কৃষ্ণ মোহন ২০২৫ সালের সেপ্টেম্বর মাসেই ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর স্থায়ী সদস্যপদ লাভ করেন। অছি পরিষদের প্রয়াত সদস্য কামেশ্বর চৌপালের জায়গায় তাঁকে নিয়ে আসা হয়। তখন থেকেই ট্রাস্টের প্রশাসনিক বিভাগের কাজকর্ম তদারকির দায়িত্ব পালন করে আসছিলেন।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়