আগামী সপ্তাহতেই হু-এর অনুমতি মিলতে পারে কোভ্যাক্সিনে

ভারতে প্রায় বেশিরভাগ মানুষের শরীরে কোভ্যাক্সিন প্রয়োগ হলেও গোটা বিশ্বে অনুমতি পায়নি এই প্রতিষেধক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে প্রায় বেশিরভাগ মানুষের শরীরে কোভ্যাক্সিন প্রয়োগ হলেও গোটা বিশ্বে অনুমতি পায়নি এই প্রতিষেধক। কারণ ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা হু-এর ছাড়পত্র পায়নি। তাই ভারতের বাইরে কোভ্যাক্সিনের ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি ভারতে যারা এই ভ্যাকসিন নিয়েছেন তাঁদের বিদেশে গেলেই আটকে দেওয়া হচ্ছে। তাই হু-এর অনুমতি নেওয়ার জন্য তৎপর ভারত বায়োটেক। গত সপ্তাহে হু-এর তরফে জানানো হয় আরও কিছু তথ্য কোভ্যাক্সিন নিয়ে যাচাই করতে চায় তাঁরা। আর সেই কথা বলা মাত্রই দ্রুত তথ্য একদিনের মধ্যে পাঠিয়েছে ভারত বায়োটেক, এই কথা জানিয়েছেন হু-এর এক বিজ্ঞানী। ভারত বায়োটেক মরিয়া হয়ে রয়েছে কোভ্যাক্সিনের অনুমতির জন্য। তিনি জানিয়েছেন যত দ্রুত সম্ভব তথ্য যাচাই করে আগামী সপ্তাহের মধ্যেই অনুমতি দেওয়া হতে পারে কোভ্যাক্সিনকে।

গত ২৬ অক্টোবর কোভ্যাক্সিনকে অনুমতি দেওয়া নিয়ে হু-এর একটি বিশেষজ্ঞ কমিটি আলোচনা করে। কিন্তু তখনও তাঁদের হাতে পর্যাপ্ত তথ্য ছিল না কোভ্যাক্সিন নিয়ে। তাই চলতি সপ্তাহে ভারত বায়োটেকের করোনার ভ্যাকসিনের অনুমতি বাতিল করে দেয় হু। সূত্রের খবর, আগামী ২ নভেম্বর ফের আলোচনায় বসবে বিশেষজ্ঞ কমিটি। তারাই আবার নতুন করে দেওয়া ভারত বায়োটেকের তথ্য নিয়ে আলোচনা করবে ও কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আগেই জানা গিয়েছিল তৃতীয় দফার ট্রায়াল সম্পূর্ণ হওয়ার আগেই বাজারে ছাড়া হয়েছে কোভ্যাক্সিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য। কিন্তু ভারত বায়োটেক সেই তথ্য ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন।

অর্থাৎ বলাই যায় আগামী সপ্তাহে হয়ত হু-এর অনুমতি পেতে পারে কোভ্যাক্সিন। যাতে করে নিশ্চিন্ত হতে পারে ভারত বায়োটেক।

রেবতী নক্ষত্রে শনির প্রবেশ, ৪ রাশির জীবনে আসতে পারে চাকরি-অর্থের সুখবর

ছাগল চুরি দেখে ফেলেছিল, তারপরই নিখোঁজ! লিচুগাছে মিলল নাবালকের দেহ

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক