কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই কাইঞ্চি ধামের প্রতিষ্ঠা দিবস। ভক্তরা ভক্তি সহকারে প্রতিষ্ঠা দিবস পালন করে থাকেন। আগামী ১৫ জুন কাইঞ্চি ধামে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত আসবেন। প্রতিষ্ঠা দিবসের দিন মহাভোজের আয়োজন করা হবে। সেখানে একটি বিশেষ আকর্ষণ রয়েছে। মালপোয়া বিতরণ করা হয় প্রসাদ হিসেবে। ভক্তরা শুধু প্রসাদ নয়, আশীর্বাদ হিসেবে গ্রহণ করেন। প্রচলিত রয়েছে, কাইঞ্চি ধামে হনুমানজি এবং অন্যান্য বিগ্রহের অভিষেকের দিনটি স্বয়ং নিম করোলি মহারাজ নির্ধারণ করে দিয়েছিলেন।

লম্বা লাইনে দাঁড়িয়ে বাবার প্রসাদ গ্রহণ করার জন্য দাঁড়ান ভক্তরা। অনেকেই অবাক হন যে এখানে মালপোয়া প্রসাদ কেন দেওয়া হয়? বলা হয়ে থাকে, বাবা নিম করোলি মহারাজ ও মালপোয়ার সঙ্গে একটি বিশেষ বিশ্বাস জড়িয়ে রয়েছে। এই ধামের ট্রাস্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলেছেন, বাবা নিম করোলি মহারাজ মালপোয়া খুব পছন্দ করতেন। তিনি নিজেই প্রসাদ হিসেবে মালপোয়া বিতরণ প্রথা চালু করেছিলেন। তারপর থেকেই এই ধামে মালপোয়া অন্যতম অঙ্গ হয়ে ওঠে। প্রতিষ্ঠা দিবসের দিন লক্ষ লক্ষ ভক্ত আসেন। তাঁরা বাবার আশীর্বাদ হিসেবে এটিকে গ্রহণ করেন। মালপোয়া নিয়ে ভক্তদের মধ্যে নানা ধর্মীয় বিশ্বাস প্রচলিত রয়েছে। বাবার কৃপা হিসেবে মনে করেন এটিকে। অনেকেই বাড়িতে পুজোর স্থানে এটি রেখে দেন। বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনে এগুলো গ্রহণ করা হয়।

অনেকে বিশ্বাস করেন, এটি গ্রহণ করলে মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি পাওয়া যাবে। মালপোয়া সহজে নষ্ট হয় না। তাই এটিকে অনেকদিন ধরে সংরক্ষণ করেন ভক্তরা। অনেক ভক্ত আবার মনে করেন এই মালপোয়ার মধ্যে ঔষধি গুণ রয়েছে। নৈনিতালের কাছে অবস্থিত এই পবিত্র আশ্রমে খুব সহজে পৌঁছে যেতে পারবেন। প্রথমত, বাস বা ব্যক্তিগত গাড়িতে যেতে পারেন। মূলত দিল্লি থেকে সড়কপথে পৌঁছাতে ৬-৭ ঘণ্টা সময় লাগতে পারে। ট্রেনে যেতে চাইলে কাঠগোদাম পৌঁছে সেখান থেকে ট্যাক্সি বা ক্যাব ভাড়া করে সহজেই পৌঁছে যাওয়া যায় কাইঞ্চি ধামে। আকাশপথে যেতে চাইলে পন্থনগর বিমানবন্দরে নামতে হবে। বিমানবন্দর থেকে ক্যাব বা গাড়িতে করে আশ্রমে পৌঁছে যেতে পারবেন।

 

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে