আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কিডনি বেচেও স্ত্রীকে ধরে রাখতে পারলেন না হতভাগ্য স্বামী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও ত্রিপুরা: কথায় বলে – ‘আম ও সালা খোয়ানো’। নিজের বউও চলে গেল আর একইসঙ্গে খোয়াল, গোপাল তার দেহের মহামূল্যবান একটি কিডনি।স্ত্রীর আবদার মেটাতে কলকাতায় গিয়ে নিজের কিডনি বিক্রি করে দিলেন অসহায় স্বামী । কিন্তু সেই কিডনি(Kidney) বিক্রির টাকা নিয়ে উধাও স্ত্রী । জানা গেছে, গোপাল চন্দ্র দাস(Gopal Chandra Das)। বাড়ি ত্রিপুরা গোমতী জেলার পিত্রা এলাকায়। পেশায় তিনি একজন অস্থায়ী জলসম্পদ দপ্তরের অধীন পাম্প অপারেটর(Pump Operator)। সঙ্গে রাজমিস্ত্রির কাজ করেও রোজগার করেন গোপাল। আজ থেকে গত ১৪ বছর আগে ফুলকুমারী এলাকার হরেকৃষ্ণ দাসের মেয়ে শিল্পী দাসকে(Silpi Das) গোপাল বিয়ে করছিলেন ভালোবাসার টানে।

বিয়ের পর স্ত্রীকে নিয়ে তার ভালোই চলছিল। হঠাৎ স্ত্রী শিল্পীর বায়না দোতলা বিল্ডিং ঘর করতে হবে গোপালকে। কিন্তু, গোপালের কাছে এত টাকা ছিল না স্ত্রীর আবদার মেটাবার জন্য। অবশেষে, গোপাল তার স্ত্রীর আবদার মেটাতে নিজের কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। অবশেষে, গোপাল তার নিজের কিডনি বিক্রি করার জন্য পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গর কলকাতায় ছুটে গিয়ে কিডনি বিক্রি করেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে সে। অবশেষে, কলকাতা থেকে ফিরে এসে গোপাল তার কিডনি বেচার টাকাগুলো স্ত্রী শিল্পীর কাছে দিয়েছিলেন। আর অসহায় গোপালের স্ত্রী শিল্পী গত তিনদিন ধরে গোপালের কিডনি বেঁচার টাকাগুলো নিয়ে কোথায় চলে গেছেন ।তার কোন খবর নেই। এই দুঃখে অসহায় স্বামী গোপাল চন্দ্র দাস ত্রিপুরার উদয়পুর মহিলা থানায় ছুটে যান স্ত্রীর সন্ধানে।

সে আরো জানিয়েছে, অনেক আশা নিয়ে তার স্ত্রী শিল্পীকে নিয়ে সংসার গড়ে তোলার জন্য নিজের কিডনি পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। গোপাল তার স্ত্রী শিল্পীর কথামতো নতুন বিল্ডিং ঘর করার পরিকল্পনা নিয়লেন। কিন্তু তিনদিন হল গোপালের স্ত্রী শিল্পী তার কিডনি বেঁচার টাকাগুলো নিয়ে উধাও। ভালোবাসার জন্য গোপাল আজ সব হারিয়ে পথের ভিখারী। যদি গোপালের স্ত্রী শিল্পী তার কাছে না ফিরে আসে তাহলে সে নিজের জীবন আর রাখবে না বলে জানিয়েছে। পুলিশ গোটা বিষয়টির তদন্তে নেমেছে। এখন দেখার বিষয় পুলিশ কতটুকু অসহায় গোপালের পাশে এসে দাঁড়ায় সেইদিকে তাকিয়ে আছে সবাই।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ