তথ্যাধিকার আইনের দৌলতে স্বামীর আয় জানতে চাইলেন স্ত্রী

১৫ দিনের মধ্যে জানাতে হবে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায় আছে- মেয়েদের কখনও তাদের বয়স জানতে চাওয়া উচিত নয়। আর ছেলের কাছে তাঁর আয়। সেই প্রথা ভাঙলেন এক মহিলা। তাঁর স্বামী মাসে কত টাকা উপার্জন করেন, তা জানতে চেয়ে তথ্যাধিকার আইনকে হাতিয়ার করলেন। দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের খবর অনুসারে, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন আয়কর দফতরকে এক নির্দেশে বলেছেন, সংশ্লিষ্ট মহিলার স্বামী মাসে কত টাকা উপার্জন করে সেটা আগামী ১৫দিনের মধ্যে জানাতে হবে।

দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের খবর অনুসারে, সঞ্জু গুপ্তা তাঁর স্বামীর মাসিক আয় কত তা জানতে চেয়ে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন এবং আয়কর দফতরের দ্বারস্থ হয়েছিলেন। দুই দফতরের তরফ থেকে বলা হয়, তারা এই ব্যাপারে কোনও তথ্য প্রকাশ করতে পারছে না। হাল ছাড়তে নারাজ সঞ্জু দ্বারস্থ হন ফার্স্ট অ্যাপিলেট অথরিটির কাছে। তারা সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করায় সঞ্জু গুপ্তা দ্বিতীয়বার সেন্ট্রাল ইনফরমেশন কমিশনে স্বামীর আয় জানতে চেয়ে আবেদন করলে কমিশন বাধ্য হয়ে সঞ্জুর স্বামীর মাসিক আয় সবিস্তারেই জানায়।

সংশ্লিষ্টমহল মনে করছে, সঞ্জু গুপ্তার দেখাদেখি অন্যান্য বিবাহিতারাও চাইলে একই রাস্তায় হাঁটতে পারেন। তাই, এতোদিন পর্যন্ত স্বামীদের আয়, যা গোপন ছিল, তা আগামীদিনে আর গোপন নাও থাকতে পারে। পুজোর আবহে এই রায় বিবাহিতাদের কাছে খুশির খবর হলেও বিবাহিত পুরুষদের কাছে যে দুঃসংবাদের সমান, তা বলাই বাহুল্য। তবে সঞ্জু গুপ্তার স্বামী মাসে কত টাকা আয় করেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি।  

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার