২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

১৩ মার্চ সন্দীপ মাঞ্জারগি নামে এক ব্যক্তি কর্ণাটকের বেলাগাভি জেলায় বাইক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। পেশায় একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! স্বামীর ২ কোটির বিমার টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন স্ত্রীর। হত্যাকাণ্ডটি এমনভাবে সাজানো হয়েছিল, যা ঘুনাক্ষরেও কেউ কল্পনা করতে পারবে না। প্রথমে বাইক দুর্ঘটনা, তারপর হার্ট অ্যাটাক, ব্যক্তির মৃত্যুর একাধিক কারণ সামনে এসেছিল। কিন্তু পরে জানা যায়, এটি কোনও স্বাভাবিক ঘটনা নয়, বরং একটি মাস্টারমাইন্ড পরিচালিত হত্যাকাণ্ড। ঘটনায় ব্যক্তির স্ত্রী, প্রেমিক সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। চলুন ঘটনাটি খোলাসা করা যাক!

গত ১৩ মার্চ সন্দীপ মাঞ্জারগি নামে এক ব্যক্তি কর্ণাটকের বেলাগাভি জেলায় বাইক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। পেশায় একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন তিনি। দুর্ঘটনার পর প্রথমে তাঁর হুক্কেরি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু স্বামীর অবস্থার উন্নতির জন্যে পরে তাঁর স্ত্রী সুমা মাঞ্জারগি ঘাটপ্রভার জেজি হাসপাতালে স্থানান্তর করেন। এরপর ১৫ মার্চ সন্দীপকে মৃত ঘোষণা করা হয় ওই হাসপাতাল থেকে। তাঁর মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাককে দায়ী করা হয়। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ বিআইএমএস হাসপাতালে পাঠানো হয়। ফরেন্সিক রিপোর্টেও বলা যায়, সন্দীপ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই মারা গিয়েছেন। তবে সন্দীপের শরীরে কোনও গুরুতর আঘাতের চিহ্ন ছিল না। কিন্তু দাবি করা হয়েছিল বাইক দুর্ঘটনায় সন্দীপ আহত হয়েছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এরপর সুমার কথিত প্রেমিক পুন্ডলিক ডোম্বার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস পোস্ট করে প্রশ্ন তোলেন যে, দুর্ঘটনায় জড়িত সন্দীপ কীভাবে হঠাৎ মারা গেলেন? পুলিশের বিষয়টি খতিয়ে দেখা উচিত। এরপরেই পুলিশ মামলাটির বিষয়ে ক্লু পেয়ে যান। বুঝতে পারেন, ওই ব্যক্তি মামলাটির ভিতরের খবর জানেন। পুলিশ তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। চাপের মুখে পড়ে সব ফাঁস করে দেন সুমার প্রেমিক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুন্ডলিক ডোম্বার ও নিহত ব্যক্তি সন্দীপ ব্যবসায়িক সূত্রে একে অপরের পরিচিত ছিলেন। যৌথভাবে তাঁরা একটি হোটেল ব্যবসা শুরু করেছিলেন। এই সময়েই সুমা ও পুন্ডলিকের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা জানতে পারেন, সন্দীপের নামে তিনটি ভিন্ন কোম্পানির মাধ্যমে প্রায় ২ কোটি টাকার বীমা পলিসি রয়েছে। সেই টাকা হাতানোর জন্যেই সন্দীপকে হত্যার পরিকল্পনা করেন তাঁরা। পরিকল্পনা করেই তাঁরা বাইক দুর্ঘটনায় আহত সন্দীপকে জেজি হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। এরপর হাসপাতালের বেশ কয়েকজন কর্মচারীর সঙ্গে সন্দীপকে মেরে ফেলার পরিকল্পনা করেন। চিকিৎসা চলাকালীন সুমা ও পুন্ডলিক সন্দীপের স্যালাইনের বোতলের মাধ্যমে বিষ ঢেলে দেয়। এরপর তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্যে সন্দীপের ফরেন্সিক ও চিকিৎসা নথিপত্র বিকৃত করা হয়। হাসপাতাল থেকে সন্দীপের মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাককে দায়ী করা হয়। অর্থাৎ হাসপাতালের একাধিক কর্মী এই হত্যাকাণ্ডের পরিকল্পনার অংশ ছিলেন। এমনকী ময়নাতদন্তের সময় ফরেনসিক ল্যাবরেটরির কর্মীদেরও এই পরিকল্পনার অংশ ছিলেন। তদন্ত চলাকালে পুলিশ সন্দেহজনক বিষের পাত্র, সিরিঞ্জ, মোবাইল ফোন এবং অন্যান্য অপরাধমূলক সামগ্রী জব্দ করেছে। আর সুমা, তাঁর প্রেমিক-সহ নয়জনকে গ্রেফতার করেছে।

গ্রামের অন্য পুজো দেখতে চান? ঘুরে আসতে পারেন অসমের নলবাড়ির বেলশর

ভুল মশলা খেলেই ভাঙবে ব্রত! জেনে নিন নবরাত্রিতে কী খাওয়া যাবে?

আজ ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন, পুজোর মুখে রাস্তাঘাটে গাড়ি সাবধানে চালান….

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?