‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বন্ধ্যাত্বের কারণে স্বাধীন ভারতে বহু মহিলাকে ঘরছাড়া করা হচ্ছে। এমনকি ডিভোর্সও দেওয়া হচ্ছে। ওই নিষ্ঠুরতার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন মাদ্রাজ হাইকোর্টের দুই বিচারপতি জি আর স্বামীনাথন এবং এম ডি সুমাথির ডিভিশন বেঞ্চ। এক মামলার শুনানির সময়ে পর্যবেক্ষণ মন্তব্যে বিচারপতিরা বলেছেন, ‘শুধু সন্তান ধারণে অক্ষমতার কারণে কোনও স্ত্রীকে দোষারোপ করা যায় না। সন্তানহীনতা কোনওভাবেই নিষ্ঠুরতা হিসেবে গণ্য হতে পারে না।’

‘বার অ্যান্ড বেঞ্চ’-এর প্রতিবেদন অনুযায়ী, তামিলনাডুর এক দম্পতি ২০০৭ সালের জুন মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু স্ত্রীর বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগে বিবাহবিচ্ছেদ চেয়ে প্রথমে পারিবারিক আদালতে মামলা দায়ের করেন স্বামী। সেই আর্জি খারিজ করে দেয় আদালত। এর পরে ওই ব্যাক্তি মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। স্বামীর অভিযোগ ছিল, বিয়ের শুরুর দিকটা শান্তিপূর্ণ থাকলেও পরবর্তীতে স্ত্রী তাঁকে অপমান করতে শুরু করেন। কর্মক্ষেত্র থেকে ফিরতে দেরি হলে তিনি সন্দেহ করতেন, প্রায়ই সংসার ফেলে চলে যেতেন। তিনি আরও অভিযোগ করেন যে, ২০১৬ সালের জুন মাসে স্ত্রী প্রকাশ্যে তাঁকে ‘নপুংসক’ বলে অভিহিত করেন, জুতো ও পরে ঝাড়ু দিয়ে মারধর করেন, নিজের ‘থালি’ (মঙ্গলসূত্র) খুলে ফেলেন, তাঁদের ছবি ছিঁড়ে ফেলেন এবং সংসার ছেড়ে চলে যান।’ যদিও স্বামীর অভিযোগ অস্বীকার করে স্ত্রী পাল্টা জানান, ‘সন্তান ধারণ ও দাম্পত্য জীবন টিকিয়ে রাখার আশায় তিনি জরায়ুর ফাইব্রয়েডের অস্ত্রোপচার এবং প্রজনন-সংক্রান্ত চিকিৎসার (ফার্টিলিটি ট্রিটমেন্ট) মধ্য দিয়ে গিয়েছিলেন।’

মামলার শুনানির সময়ে বিচারপতি জি আর স্বামীনাথন এবং বিচারপতি এম ডি সুমাথি তাদের পর্যবেক্ষণে বলেন, ‘যখন একজন স্ত্রী শারীরিক ও মানসিক কষ্টের কথা জেনেও সন্তান ধারণ ও দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার আশায় স্বেচ্ছায় এই ধরনের চিকিৎসার মধ্য দিয়ে যান, তখন সেই আচরণকে কোনওভাবেই বিয়ে প্রত্যাখ্যান বা স্বামীর প্রতি নিষ্ঠুরতা হিসেবে গণ্য করা যায় না। স্ত্রীর চিকিৎসার জন্য বারবার প্রচেষ্টা চালানোই প্রমাণ করে যে তিনি দাম্পত্য সম্পর্ক থেকে হাল ছেড়ে দেননি। যে স্ত্রী স্বামীর সাথে সংসার গড়ার আশায় বারবার নিজেকে কষ্টদায়ক চিকিৎসার মধ্য দিয়ে নিয়ে যান, তাঁকে একই সঙ্গে এমন একজন ব্যক্তি হিসেবে চিত্রিত করা যায় না যিনি বৈবাহিক সম্পর্ক ত্যাগ করেছেন।’

বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে আরও বলেন, ‘বিবাহকে শুধু সন্তান উৎপাদনের একমাত্র উদ্দেশ্যে সীমাবদ্ধ করা যায় না। সন্তান না থাকার কারণে কোনো পক্ষকে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ব্যর্থ বলে গণ্য করা যায় না। নিঃসন্তান থাকার কারণে স্বামী-স্ত্রী উভয়েই মানসিক যন্ত্রণার শিকার হতে পারেন ঠিকই, কিন্তু প্রজনন চিকিৎসার শারীরিক ধকলটি মূলত নারীকেই বহন করতে হয়। শুধু সন্তান ধারণে অক্ষমতার কারণে কোনও স্ত্রীকে দোষারোপ করা যায় না।’ পারিবারিক আদালতের রায় বহাল রেখে স্বামীর আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতিরা।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?