ভারত-পাকিস্তানের উত্তেজনার আবহে বন্ধ হতে পারে আইপিএল!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : পহেলগাঁও ঘটনার যোগ্য জবাব দিয়েছে ভারত। পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে ঘাঁটিগুলোকে। কাশ্মীরের স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে ভারতে চলছে আইপিএল। প্রশ্ন উঠছে, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতিতে আইপিএল চালিয়ে যাওয়া ঠিক হবে কিনা। সরকারের নির্দেশের দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড।

জানা গিয়েছে, ভারত- পাকিস্তানের মধ্যে চলা অশান্তির আবহে আইপিএল চালিয়ে যাওয়া নিয়ে শুরু হয়েছে প্রশ্ন। আইপিএল চেয়ারম্যান অরুন ধুমাল এই বিষয়ে জানিয়েছেন, গোটা পরিস্থিতির ওপর নজরে রেখে, অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর কথায়, সবার আগে দেশ। সরকারের সিদ্ধান্ত মেনেই যা হওয়ার হবে। সরকার এই বিষয়ে যে সিদ্ধান্ত নেবে বিসিসিআই তা মেনে নেবে। সরকারের কথা মেনেই ক্রিকেটের সিদ্ধান্ত নেওয়া হবে।

গোটা দেশের মানুষ যেমন ভারত-পাকিস্তান যুদ্ধের দিকে নজর দিয়ে রেখেছে, তেমন বিসিসিআইও সেইদিকে নজরে রেখেছে। গোটা বিষয়ের ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন আইপিএলের চেয়ারম্যান। তাঁর কথায়, অনেক ধরনের গুজব শোনা যাচ্ছে। সেই নিয়ে কথা বলতে চান না তাঁরা। দেশের জন্য কঠোর কোনও সিদ্ধান্ত নিতে হলে ক্রিকেট বোর্ড তার জন্য প্রস্তুত।

উল্লেখ্য, আইপিএল এখন শেষের পথে। প্লে অফ নিশ্চিতের খুব কাছে গুজরাট টাইটান্স, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্চাব কিংস। লড়াই থেকে ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়ালয়স ও চেন্নাই সুপার কিংস। বুধবার কলকাতায় চেন্নাইয়ের মুখোমুখি হবে কলকাতা। এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহের প্রভাব খেলায় কতটা পড়ে সেটাই বড় বিষয়।

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল