দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্ট্রেচারে শুয়ে  ভোট দিলেন ৭৮ বছরের বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধিঃ শরীরে কমেছে অক্সিজনের মাত্রা। তবুও তিনি কেন্দ্রে এসে দেবেন ভোট। এমনই দৃশ্য দেখা গেল বেঙ্গালুরুতে। শুক্রবার সেখানে চলছে দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন। এদিনেই ৭৮ বছর বয়সী এক বৃদ্ধা কালাবতী দেবী স্ট্রেচারে করে কেন্দ্রে এসে দিলেন ভোট।

জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ওই বৃদ্ধার শরীরে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়।এরপর তাঁকে  হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাতেই প্রশ্ন ওঠে কালাবতী দেবীকে কি আদৌ ভোট দিতে পারবেন ? তবে শুক্রবার সকালে স্ট্রেচারে শুয়েই ভোট কেন্দ্রে পৌঁছিয়ে যান কালাবতী দেবী। তাঁকে দেখে অবাক ভোট কর্মী থেকে শুরু করে ভোটাররা।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার সময় তাঁর অক্সিজেন স্যাচুরেশন লেভেল ছিল ৮০ শতাংশ। যা সাধারণত ৯৫ শতাংশ বা তার বেশি হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার নিউমোনিয়া ধরা পড়ে। তবে ধীরে ধীরে কালাবতী দেবী শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাই তিনি ভোট দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। এরপরেই নার্সিং টিমের সহায়তায় তাকে স্ট্রেচারে করে ভোট দিতে জয়নগর কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে এদিন বেঙ্গালুরু দক্ষিণে ভোটদানের হার ছিল ১৯.৮১ শতাংশ এবং বেঙ্গালুরু উত্তরে ১৯.৭৮ শতাংশ।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ