আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরুষ সঙ্গীর সামনেই তরুণীকে গণধর্ষণ, পুণের ঘটনায় তোলপাড়

নিজস্ব প্রতিনিধিঃ ফের গণধর্ষণ। এবার  তিন অজ্ঞাত পরিচয় যুবকের  হাতে গণধর্ষণের শিকার হলেন বছর ২১ এর তরুণী ।  ঘটনাটি ঘটেছে পুণের বোপদেব ঘাট এলাকায়। জানা গিয়েছে , বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ এই গণধর্ষণের ঘটনা ঘটে। বর্তমানে নির্যাতিতা মহিলা হাসপাতালে ভর্তি রয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

কোন্ধওয়া পুলিশ সূত্রে খবর, এক পুরুষ বন্ধুর সঙ্গে ওই এলাকায় গিয়েছিলেন নির্যাতিতা। এরপর তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে মারধর এবং  ধর্ষণ করে। তবে এই ঘটনার পর শুক্রবার ভোরে  তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই গণধর্ষণের পেছনে কারা রয়েছে তাদের সন্ধানে পুলিশ দশটি দল গঠন তৈরি করেছে। একথায় এই গণধর্ষণের ঘটনা নিয়ে জোর কদমে শুরু হয়েছে তদন্ত।

তবে এই গণধর্ষণের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। একনাথ শিন্ডের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন  শরদ পাওয়ার। তিনি স্পষ্টভাবে দাবি করেছেন, ‘একদিকে লড়কি বেহান যোজনার মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে  মহিলাদের উপর চলছে ক্রমবর্ধমান অত্যাচার। আর তাতেই বাড়ছে ক্ষোভ।‘ বলা বাহুল্য, বর্তমানে গোটা দেশ জুড়ে প্রতিদিন সামনে আসছে নারী নির্যাতন নিয়ে নানান তথ্য। আর তাতেই প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা।

Published by:

Share Link:

More Releted News:

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ