বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে হোটেলে ঘর ভাড়া নিয়েছিলেন এক মহিলা। স্বামী যে অন্য মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছে সেই খবর পৌঁছে যায় স্ত্রীর কাছে। এরপরই যা ঘটেছে তা কল্পনার বাইরে।  স্বামীর ফোনের লোকেশন ট্র্যাক করে একদল লোক ভাড়া করে স্বামীর প্রেমিকাকে অপহরণ ও গণধর্ষণের করানোর অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। শুধু তাই নয় নিজের স্বামীকেও লোক দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।  এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পাঁচ অভিযুক্তকে। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।   

কেরলের ত্রিশূরে ঘটে যাওয়া এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুপুরের এক মহিলা তাঁর বিবাহিত পুরুষ বন্ধুর সঙ্গে কেরলমে যান। সেখানে কেএসআরটিসি বাসস্ট্যান্ডের কাছে একটি লজে ঘর ভাড়া নেন তাঁরা। অভিযোগ, বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তির স্ত্রী তাঁর স্বামীর মোবাইলের লোকেশন ট্র্যাক করতে শুরু করেন। এরপর স্বামীর অবস্থান জানতে পেরে  হামলা চালানোর জন্য পাঁচজনকে ভাড়া করে পাঠান মহিলারা। অভিযুক্তরা নিজেদের পুলিশকর্মী পরিচয় দিয়ে লজের ঘরে ঢুকে পড়ে। এরপর ওই মহিলা ও তাঁর বন্ধুর হাত-পা কাপড় দিয়ে বেঁধে মুখও আটকে দেওয়া হয়। জোর করে দু’জনকে একটি গাড়িতে তুলে তামিলনাড়ুর দিকে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

পুলিশের দাবি, গাড়ির মধ্যেই ওই মহিলার বন্ধুকে ব্যাপক মারধর করা হয়। তাঁর হাত ও পা ভেঙে যায়। পরে তিরুপুরের একটি হাসপাতালের বাইরে তাঁকে ফেলে রেখে যায় অভিযুক্তরা। অন্যদিকে, দলের দুই সদস্য ওই মহিলাকে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর নির্যাতিতার দেওয়া তথ্যের ভিত্তিতে তামিলনাড়ু পুলিশ মামলা দায়ের করে। পরে তদন্তভার তুলে দেওয়া হয় ত্রিশূর সিটি পুলিশের হাতে। তদন্তে উঠে আসে, ওই ব্যক্তির স্ত্রীই হামলার জন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী-সহ মোট পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম ৩, ৫০ কোটির আগাম বুকিং

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন