আল্লু অর্জুনকে দেখতে রেকর্ড ভিড়, ‘পুষ্পা ২’ প্রিমিয়ারে  পদপিষ্ট হয়ে  মৃত্যু মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তির পর থেকেই  আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ ঝড় তুলেছে বক্স অফিসে। তবে এই সিনেমা দেখতে গিয়ে যে প্রাণহানির ঘটনা ঘটবে তা হয়তো কেউ ভাবিনি। এবার হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’  প্রিমিয়ার দেখতে  গিয়ে পদপিষ্ট হয়ে  মৃত্যু হল এক মহিলার। শুধু তাই নয় আহত হয়েছেন তার ৮ বছরের পুত্র সন্তানও ।

বুধবার সন্ধ্যা হায়দরাবাদের এক প্রেক্ষাগৃহের বাইরে আল্লু অর্জুনকে এক ঝলক দেখার জন্য প্রচুর ভিড় জমান ভক্তরা। আর তাতেই তৈরি হয় বিশৃঙ্খলা। পুলিশ সূত্রে খবর, ভিড়ের চাপে সিনেমা হলের মেন গেট ভেঙে পড়ে যায়। উত্তেজিত জনতাকে সামলাতে পুলিশ লাঠিচার্জ করে। শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা সত্ত্বেও তৈরি হয় পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি। আর তাতেই প্রাণ হারান ৩৫ বছর বয়সী এক মহিলা এবং আহত হয়েছেন ৮ বছরের পুত্র সন্তানও । তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন , শুধু ছবিটি দেখতেই নয়, ছবির প্রোডাকশন টিমের সদস্যদের দেখতেও হাজার হাজার মানুষ প্রেক্ষাগৃহে জড়ো হয়েছিলেন। তাই  উত্তেজনা যাতে না বাড়তে পারে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু তাতেও  সামাল দেওয়া যায়নি ভিড়  । এরফলেই ঘটে বিপত্তি । বলা বাহুল্য,  মুক্তির আগেই সব রেকর্ড ভেঙে দেওয়ার মুখে ছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। এই ছবিতে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত এই ছবি  একাধিক ভাষায় ১০,০০০ স্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা