পুত্র না পেয়ে ৯ দিনের কন্যাসন্তানকে গলা কেটে খুন, গ্রেফতার গর্ভধারিণী মা

কিন্তু এতদিন পুরুষদের দ্বারা এরকম ঘটনা প্রকাশ্যে এসেছে, কিন্তু এবার খোদ মা, পুত্রসন্তান হয়নি বলে তাঁর ৯ দিনের কন্যাসন্তানকে গলা খুন করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নারীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে এখন সর্বত্র লড়ে যাচ্ছেন, সে পেশায় হোক বা সংসারে। কিন্তু এখনও ভারতের বহু জায়গায় কন্যাসন্তান পছন্দ করে না পরিবার। কারণ একটাই কন্যাকে বিয়ে দেওয়ার ক্ষমতা নেই, আর বড় হয়েও কন্যা কোনও টাকা পয়সা রোজগার করতে পারবে না, এই ভয়ে অনেক পরিবারেই কন্যা সন্তান হলে, হয় মেরে দেয় নয়তো রাস্তায় ফেলে দিয়ে আসে। কিন্তু এতদিন পুরুষদের দ্বারা এরকম ঘটনা প্রকাশ্যে এসেছে, কিন্তু এবার খোদ মা, পুত্রসন্তান হয়নি বলে তাঁর ৯ দিনের কন্যাসন্তানকে গলা খুন করলেন। সম্প্রতি এই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে দিল্লির মুন্ডকার টিকরির বাবা হরিদাস কলোনিতে। ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত মায়ের দাবি, তিনি কন্যাসন্তান চাননি তাই তাঁকে গলা কেটে খুন করেন। স্বাভাবিকভাবেই ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।

ইতিমধ্যেই ২২ বছরের তরুণীকে গ্রেফতার করেছে দিল্লী পুলিশ। তথ্যমতে, দম্পতি দিল্লির মুন্ডকার টিকরির বাবা হরিদাস কলোনির একটি ভবনের দ্বিতীয় তলায় থাকেন। মাত্র ৯ দিন আগেই ওই মহিলাটি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মেয়ের জন্মের পরেই সেই মহিলা হতাশায় ভুগতে শুরু করেন। কারণ তিনি একটি পুত্র চেয়েছিলেন, কিন্তু কন্যা হওয়ার পর তার আশা ভেঙ্গে যায়। এই মর্মান্তিক ঘটনার প্রসঙ্গে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (আউটার) জিমি চিরাম জানিয়েছেন, অভিযুক্ত মহিলার স্বামী গোবিন্দই প্রথম স্থানীয় থানায় গিয়ে জানান যে, তাঁর স্ত্রী তাঁদের মেয়ের গলা কেটে ফেলেছেন। এরপর তার বাড়িতে পুলিশের একটি দল পাঠানো হয়। পুলিশ একটি ঘরে নবজাতককে মৃত অবস্থায় দেখতে পায়, অন্য ঘরে তার মাকে বসতে দেখেন। তখনই অভিযুক্তকে থানায় নিয়ে আসেন পুলিশ। এরপর অভিযুক্ত মহিলাকে ক্রমাগত জিজ্ঞাসাবাদের পরে সে জানায় যে, তিনি কন্যাসন্তান চান নি, তাই তাকে হত্যা করেছেন। পুলিশ অপরাধে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে BNS এর 103(1) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ আরও তদন্ত করছে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত মহিলার স্বামী হরিয়ানার বাহাদুরগড়ের একটি জুতার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ২০১৯ সালে, তিনি তার স্ত্রী, মা এবং ভাইকে নিয়ে দিল্লি চলে আসেন। তাদের দুই বছরের একটি ছেলেও রয়েছে। তা সত্ত্বেও মহিলা দ্বিতীয় পুত্রসন্তান চেয়েছিলেন। এই ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এরকম ঘটনা এই প্রথম নয়, এর আগেও দিল্লির মডেল টাউন এলাকায় এক ব্যক্তি তার নিজের সাত বছরের মেয়েকে গুলি করে হত্যা করেছিল। এরপর শ্মশানে লাশ কবর দিতে গিয়ে অভিযুক্ত বাবাকে আটক করে পুলিশ। এই ঘটনার জবাবদিহিতে অভিযুক্ত বলেছিল, ভুলবশত একটি গুলি চলে গিয়েছিল, তাই তাঁর মেয়েটি দুর্ঘটনাক্রমে মারা গিয়েছে। কিন্তু পরে শোনা যায় তিনি ইচ্ছে করেই মেয়েকে গুলি করে হত্যা করেন।

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক