লিভ ইন পার্টনারকে ছুরিকাঘাত করে খুন করল মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি লিভ ইন পার্টনারকে খুনের ঘটনা বহুবার শিরোনামে উঠে এসেছে। প্রতিক্ষেত্রেই দেখা গিয়েছে, নারীকে খুনের অভিযোগে অভিযুক্ত পুরুষ পার্টনার। তবে এবার এক ব্যতিক্রমী ঘটনা সামনে এল। লিভ-ইন পার্টনারকে বুকে ছুরিকাঘাত করে খুন করল মহিলা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেঙ্গালুরুর হলিমাভু থানা এলাকায়।

জানা গিয়েছে, জাভেদ ও রেণুকা ৩ বছর ধরে লিভ-ইনে ছিলেন। সম্প্রতি অক্ষয় নগরের অ্যাপার্টমেন্টে চলে আসে। প্রায়ই তাঁদের ঝগড়া চলত। মঙ্গলবার বিবাদ চরমে পৌঁছতে জাভেদকে বুকে ছুরিকাঘাত করে খুন করে অভিযুক্ত মহিলা। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা কলেজ ড্রপ আউট। তাঁর ৬ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তিনি বিলাসবহুল জীবনযাপন করতে চাইতেন। তাঁর চাকরি ছিলনা। একাধিক পুরুষের সঙ্গে সঙ্গ দিয়েছিলেন। জাভেদ মাদিওয়ালায় সেলফোন মেরামত করতেন। রেণুকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।

জাভেদকে হাসপাতালে নিয়ে গিয়ে অ্যাপার্টমেন্টে ফিরে এসে পালানোর পরিকল্পনা করেন। অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মীরা বাইরে থেকে দরজা বন্ধ করে পুলিশকে খবর দেয়। অভিযুক্ত মহিলাকে শেষে গ্রেফতার করে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে জাভেদকে মৃত ঘোষণা করা হয়। অ্যাপার্টমেন্টের মালিক এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ মামলা দায়ের করে রেণুকাকে হেফাজতে নিয়েছে। তদন্ত চলছে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা