আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুকুরের কামড়ে আহত মহিলা, ২ লাখ ক্ষতিপূরণের নির্দেশ উপভোক্তা নিষ্পত্তি ফোরামের

নিজস্ব প্রতিনিধি : মহিলাকে কামড়েছিল কুকুর। বিদেশি কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হয়েছিলেন তিনি। শরীরের একাধিক জায়গায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মহিলার তরফে ক্ষতিপূরণ চেয়ে উপভোক্তা নিষ্পত্তি ফোরামে মামলা করা হয়। ফোরাম গুরগাঁও পৌরনিগমকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়।

গত ১১ অগাস্ট মুন্নি নামের এক মহিলা যখন তাঁর জামাইবাবুর সঙ্গে কাজে যাচ্ছিলেন, তখন একটি বিদেশি প্রজাতির কুকুর মুন্নি উপর ঝাঁপিয়ে পড়ে। মুন্নিকে একাধিক জায়গায় কামড়ে দেয়। আহত অবস্থায় মহিলাকে প্রথমে গুরগাঁও সিভিল হাসিপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাঁকে সফরদরজঙ্গ হাসপাতালে ভর্তি করানো হয়। মুন্নি পরিচারিকার কাজ করতেন। চিকিৎসা করাতে গিয়ে তাঁকে সমস্যায় পড়তে হয়। সুস্থ হয়ে তিনি উপভোক্তা নিষ্পত্তি ফোরামে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন। ফোরাম গুরগাঁও পৌরনিগমকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয়। পাশাপাশি জানিয়ে দেয়, পৌরনিগম ইচ্ছা করলে এই টাকাটা কুকুরের মালিক বিনীত চিকারার থেকে আদায় করতে পারে। এছাড়া পৌরনিগমকে ওই কুকুরটিকে নিজেদের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী তিন মাসের মধ্যে একটি পোষ্য আইন প্রণয়নের নির্দেশও দিয়েছে ফোরাম। ১১টি বিদেশি প্রজাতি কুকুরের ব্রিডিংয়ের উপর নিষাধাজ্ঞা জারি করেছে উপভোক্তা নিষ্পত্তি ফোরাম।

২০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ফোরামে মামলা করেন মুন্নির আইনজীবী সন্দীপ সাইনি। মামলায় তিনি গুরগাঁও পৌরনিগম ও কুকুরের মালিক বিনীত চিকারাকে পার্টি করেন। সব পক্ষের বক্তব্য শুনে ফোরামের পক্ষ থেকে সঞ্জীব জিন্দাল মুন্নিকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন।    

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ