ফার্ম হাউসে মহিলার নগ্ন দেহ উদ্ধার, খুনের আগে ধর্ষণ করার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আবার ডবল ইঞ্জিন রাজ্যে মহিলার উপর নির্মম অত্যাচারের ঘটনা ঘটল। এমনকী ওই মহিলাকে খুন পর্যন্ত করা হয়েছে। মহিলার নগ্ন দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছে। মধ্যপ্রদেশের গোয়ালিয়র এলাকার ফার্ম হাউস থেকে ওই মহিলার নগ্ন দেহ উদ্ধার হয়েছে। সোমবার বেশি রাতে এমন ঘটনা সামনে আসায় আজ, মঙ্গলবার থেকে তা চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ভারী অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে ওই মহিলাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের অনুমান।

এদিকে পুলিশ সূত্রে খবর, গোলা কা মন্দির থানার অধীনে নারায়ণ বিহারের একটি ফার্ম হাউসের ভিতরে মৃতদেহটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ, ফরেনসিক দল এবং একটি পুলিশ কুকুরের দল ঘটনাস্থলে পৌঁছয়। মহিলার দেহটি নগ্ন অবস্থায় পাওয়া যায়। আর এই হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে অনুমান। মৃত মহিলার এখনও পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছরের মধ্যে। পুলিশ মৃতদেহের কাছে কোনও নথি পাওয়া যায়নি। মৃতদেহ একদিনের পুরনো হতে পারে। গোলা কা মন্দির থানার পুলিশ ঘটনাস্থলের কাছে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে অজ্ঞাত মহিলাকে শনাক্ত করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই খুন ও ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব।

অন্যদিকে ওই মহিলার এমন হাল কেমন করে হল?‌ কারা জড়িত?‌ এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দারা মনে করছেন রাজ্যের আইনশৃঙ্খলা তলানিতে চলে গিয়েছে। আর তার জেরেই এমন ঘটনা ঘটছে। এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। তবে অতিরিক্ত পুলিশ সুপার অনু বেনিওয়াল বলেন, ‘‌থানা পুলিশ খবর পায় যে নারায়ণ বিহার কলোনির ঝোপের মধ্যে এক অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছয়।’‌

এছাড়া মহিলাদের উপর অত্যাচারের ঘটনা আগেও উঠে এসেছে মধ্যপ্রদেশে। এই রাজ্য বিজেপি শাসিত। সেখানে এমন ঘটনা ঘটায় সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি। যদিও পুলিশ তদন্ত শুরু করেছে। এই বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্য, ‘‌মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করে মহিলাকে খুন করা হয়েছে। সম্ভবত মহিলার উপর যৌন নির্যাতনও করা হয়েছে। মৃত মহিলার পরিচয় নিশ্চিত করতে আমরা ঘটনাস্থলের কাছের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি।’‌

 

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?