স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিরাটের সেই ‘নীল ড্রাম’ হত্যাকাণ্ডের আতঙ্ক এখনও তাজা। তারই মধ্যে মহারাষ্ট্রের থানেতে সামনে এল আরও এক শিউরে ওঠার মতো খুনের ঘটনা। প্রেম, প্রতারণা আর টাকার লোভের জটিল সমীকরণে এক যুবককে নির্মমভাবে হত্যা করে তার দেহ ড্রামে ভরে নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় ওই যুবকের প্রেমিকা ও তার পরিবারের সদস্যরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, মৃত যুবকের নাম আরবাজ মাকসুদ আলী খান। গত ৩ এপ্রিল তিনি বাড়ি থেকে কাজের জন্য যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন। কিন্তু তারপর থেকেই নিখোঁজ হয়ে যান আরবাজ। বহু খোঁজাখুঁজির পরও ছেলের কোনও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে মুমব্রা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তে নেমে পুলিশ সন্দেহজনক ব্যক্তিদের কল রেকর্ড ও লোকেশন ট্র্যাক করতে শুরু করে। তদন্তে উঠে আসে, আরবাজের শেষ অবস্থান ছিল ভাসাই এলাকায়। একই জায়গায় পাওয়া যায় তার প্রেমিকা মেহজাবীন শেখের মোবাইল ফোনের অবস্থানও। এরপর সন্দেহের ভিত্তিতে মেহজাবীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। প্রথমে তিনি কিছুই স্বীকার না করলেও পরে কঠোর জেরায় ভেঙে পড়েন।

আরও পড়ুনঃ সাপের কামড়ে কংগ্রেস নেতা কেতন ভাটিকার মৃত্যু

পুলিশের দাবি, মেহজাবীন তার স্বামী হাসান, ভাই তারিক শেখ এবং তার এক বন্ধুর সাহায্যে আরবাজকে খুনের পরিকল্পনা করে। মূল উদ্দেশ্য ছিল আরবাজের কাছ থেকে টাকা আদায় করা। অভিযোগ, আরবাজকে বেঁধে প্লাস্টিকের পাইপ দিয়ে বেধড়ক মারধর করা হয়। তাতেই মৃত্যু হয় যুবকের। পরে প্রমাণ লোপাট করতে দেহ একটি সবুজ ড্রামে ভরে মুমব্রার একটি নর্দমায় ফেলে দেওয়া হয়। ঘটনায় মেহজাবীন ও তার ভাই তারিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত স্বামী হাসান ও তার সহযোগী এখনও পলাতক। হত্যাকাণ্ড ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে পুলিশ।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী