সাপের কামড়ে কংগ্রেস নেতা কেতন ভাটিকার মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত গোয়ার কংগ্রেস নেতা কেতন ভাটিকার। সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৮ বছর। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোয়ার রাজনৈতিক মহলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার রাতে কর্নাটকের দান্ডেলি গ্রামের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময়ে গোয়া-কর্নাটক সীমান্তের কারমাল ঘাট এলাকায় গাড়ি থেকে নামেন কেতন ভাটিকার। তখনই একটি সাপ তাঁকে ছোবল দেয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তড়িঘড়ি তাঁকে গোয়ার ধরবান্দোরার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করতে চান মুখ্যমন্ত্রী, কাজকর্মে বদল আনাই লক্ষ্য

কেতন ভাটিকার ছিলেন গোয়া কংগ্রেসের অন্যতম সক্রিয় নেতা। সম্প্রতি বাতিল হওয়া পণ্ডা বিধানসভা উপ-নির্বাচনে তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। যদিও সেই উপ-নির্বাচন বাতিলের বিরোধিতা করে তিনি বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন। মামলাটি বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন গোয়ার বিরোধী দলনেতা ইউরি আলেমাও। তিনি বলেন, জনসেবার প্রতি কেতন ভাটিকারের নিষ্ঠা ও মানুষের জন্য তাঁর অঙ্গীকার দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। 

গোয়া প্রদেশ কংগ্রেস কমিটিও এক বিবৃতিতে জানিয়েছে, দল ও সমাজের প্রতি তাঁর অবদান সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। শোকবার্তায় পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। 

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস