কুকুর নিয়ে ঝগড়া, প্রকাশ্য রাস্তায় বৃদ্ধ দম্পতিকে চড় মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কুকুরকে নিয়ে ঝগড়া । আর তাতেই বৃদ্ধ দম্পতিকে চড় মারলেন মহিলারা । এমনই ঘটনা ঘটেছে নয়ডায়। সেখানে  একটি হাউজিং কমপ্লেক্সে এক বৃদ্ধ দম্পতিকে চড় মারে দুই মহিলা। ইতিমধ্যেই সেই মারপিটের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে দেখা গিয়েছে, দুই মহিলা এক দম্পতির সঙ্গে ঝগড়া করছে। এরপরেই  এক পর্যায়ে তর্কাতর্কির মধ্যে এক মহিলা  হঠাৎ বৃদ্ধকে চড় মারেন । কারণ, কুকুরটির গলায়  ফিতে না লাগিয়েই ওই দম্পতি হাঁটতে  বেরিয়েছিল ।   এই ঘটনার পর বৃদ্ধকে  বলতে শোনা যায়, ‘আমার গায়ে হাত তোলার সাহস তোমার হয় কী করে?’  আর বর্তমানে এই পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনা নিয়ে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ হাইড পার্ক কমপ্লেক্সের এক্স টাওয়ারের বাসিন্দারা কুকুরটিকে নিয়ে হাটতে বেরিয়েছিল আর সেইসময় ঘটে এই মারপিটের ঘটনা।

এই চড় কাণ্ড  প্রসঙ্গে পুলিশ জানিয়েছেন, বৃদ্ধের অভিযোগের ভিত্তিতে সেক্টর ১১৩ থানায় মারধর ও হুমকি মামলা দায়ের করা হয়েছে। তবে পরে ওই  মহিলাটি এসে ক্ষমা চাইলে বিষয়টি সমাধান হয়ে গিয়েছে।  শুক্রবার সকালে এই পুরো বিষয়টি  নিষ্পত্তি হয়।

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির